ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে বল হাতে দাপট দেখিয়েছিলো বাংলাদেশ। শুক্রবার ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। আজ ৩৭ রান যোগ করতে না করতেই শেষের চার উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
প্রথম দিন ভারতের ৬ উইকেটের মধ্যে ৪টিই শিকার করেছিলেন হাসান মাহমুদ। আজ ভারতের ১০ম উইকেট শিকার করে ফাইফার (৫ উইকেট) পূর্ণ করেন হাসান। তবে আজকের দিনটি নিজের করে নিয়েছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় দিনে ৩১ রানের মধ্যে ভারতের ৩ উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার।
প্রথম ইনিংসে ৯১ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১১৩ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাছাড়া ৮৬ রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে।

শুক্রবার ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে খেলা দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। বাকি ৪ উইকেটের বিনিময়ে মাত্র ৩৭ রান করতে পারে স্বাগতিকরা।
ব্যাট করতে নেমে ৪ রান যোগ করতেই উইকেট হারায় ভারত। দিনের তৃতীয় ওভারে জাদেজাকে সাজঘরের পথ দেখান তাসকিন। গুড লেন্থের বাউন্সি বলে তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার। ১২৪ বলে ৮৬ রান করে প্যাভিলিয়নে ফেরত যান জাদেজা। এরপর আকাশ দিপকেও একইভাবে (৩০ বলে ১৭) সাজঘরের পথ দেখান তিনি।
ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে সেঞ্চুরি করা রবিচন্দ্রন অশ্বিনকেও আউট করেন তাসকিন। ১৩৩ বলে ১১৩ রান করা অশ্বিনকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান টাইগার পেসার।
এরপর জাসপ্রিত বুমরাহকে থার্ড স্লিপে জাকির হাসানের ক্যাচ বানান হাসান (৯ বলে ৭)।
জাদেজা-অশ্বিনের রেকর্ড জুটিতে ঘুরে দাঁড়ালো ভারত