ফুটবল বিশ্বের নতুন গ্যালাকটিকোস পিএসজি

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১১:০৯ এএম

পিএসজির জার্সিটাই হয়তো গায়ে চড়াচ্ছেন মেসি, আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি তবে সময় গড়ানোর সাথে সাথে গুঞ্জনটাও পাচ্ছে শক্ত ভিত্তি। রিয়াল মাদ্রিদের পর কি তবে আরো একটা গ্যালাকটিকোস হয়ে উঠতে চলেছে প্যারিস সেইন্ট জার্মেই?

সব আলো নিভে গেলেও বেহাত হয় না তারারা। ওদের নিয়েই জ্বলতে থাকে হাজার কোটি নক্ষত্রের বাড়ি, একেকটা গ্যালাক্সি। 

ওই ছায়াপথ থেকে রিয়াল মাদ্রিদে গ্যালাকটিকোস ধারনার আমদানি করেছিলেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো বার্নাব্যূ। তার দলটা যদি হয় তারকাখচিত, তবে তো তাদের ফুটবল দুনিয়ার গ্যালাক্সি বলাই যায়।

তেমন একটা দল গড়েওছিলেন সান্তিয়াগো। পঞ্চাশ আর ষাটের দশকে আলফ্রেনসো ডি স্টিফানো, ফেরেন্স পুসকাস, রেমন্ড কোপাদের সাথে নিয়ে সেসময় রিয়াল জিতেছিল এক ডজন লা লিগা আর ছয়টা ইউরোপিয়ান কাপ। 

একুশ শতকে গ্যালাকটিকোস আইডিয়াকে ফিরিয়ে আনেন রিয়ালের বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তার সুবাদেই এক হয়েছিল লুইস ফিগো, জিনেদিন জিদান, ডেভিড বেকহামরা। 

আরও পড়ুন: আবারও অলিম্পিক আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল

এবারে প্যারিস থেকে বইতে শুরু করেছে তেমনই এক হাওয়া। ৬৪ মিলিয়নের এডিনসন কাভানি আর ২১ মিলিয়নের জ্লাতান ইব্রাহিমোভিচ ওরা ছেড়ে দিয়েছেন ঠিক, তবে আছে ১৮০ মিলিয়নের কিলিয়ান এমবাপ্পে আর ২২২ মিলিয়ন ইউরো দামের নেইমার। 

নতুন করে এই সিজনে যুক্ত হয়েছেন বেকহাম-জিদানদের একসময়ের সতীর্থ সার্জিও রামোস। গোলকিপার হিসেবে যোগ দিয়েছেন জিয়ানলুইজি দোনারুমা। আছেন আশরাফ হাকিমি, জর্জিনিও উইনালডমও। এই স্কোয়াডে মেসি যুক্ত হলে সেটাকে তো তারার ঝাক বোলতেই হবে।

গুঞ্জন আছে, মেসির ডিলটা হয়ে গেলে এমবাপ্পে চলে যাবে রিয়ালে। স্প্যানিশ দৈনিক মার্কা বলছে, এমবাপ্পে-মেসি দুজনকে নিয়েই দুনিয়ার সেরা স্কোয়াড তৈরির মিশনে নেমেছে প্যারিসের ক্লাবটা। 

মেসি-নেইমার-সুয়ারেজে গড়া বার্সার সেই বিধ্বংসী এমএসএন ট্রায়ো ছিল দুনিয়ার অন্যতম সেরা এটাকিংলাইন, পিএসজির ফরোয়ার্ডে সেই মেসি-নেইমারের ফের এক হওয়ার সম্ভাবনাই বেশি। ওদের সাথে এমবাপ্পেকে নিয়ে নতুন দুরন্ত এটাকিং ট্রায়ো কি হতে চলেছে তবে? ওদের নিচে প্রতিটা পজিশনেই যে বিশ্বসেরা তারকাদেরই খেলাচ্ছে প্যারিসিয়ানরা।  

নেইমার-এমবাপ্পে-রামোসদের সাথে লিওনেল মেসির নামটাও যুক্ত হলে ওদেরকে তো সেই গ্যালাকটিকোস নামে ডাকাই যায়! 


একাত্তর/এসজে 


বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেই নিজেদের রণকৌশল স্পষ্ট করে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রাণভ্রমরা এবং পোস্টার বয় নেইমার জুনিয়রের পায়ের ইনজুরি নিয়ে কোনো...
ফুটবল বিশ্বকাপের রণক্ষেত্র মাঠের সীমানা ছাড়িয়ে এবার আছড়ে পড়েছে টাকার অঙ্কে। দলগুলো উত্তর আমেরিকার সবুজ ঘাসে বুটের লড়াইয়ে নামার আগেই খাতা-কলমে কার ওজন কত, তার এক বিস্ফোরক ও চটকদার খতিয়ান প্রকাশ...
ফুটবলের মহোৎসব বিশ্বকাপ গদগদ করতে ইতিমধ্যেই আমেরিকায় পা রাখতে শুরু করেছে বিশ্বসেরা দলগুলো। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের মিশন সফল করতে একদিন আগেই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ডেরা গেড়েছে।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর