সাফ ফাইনাল: এক পরিবর্তন নিয়ে নেপালের মুখোমুখি বাংলাদেশ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৭:০২ পিএম

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মত সাফ ফুটবলের শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনাল খেলবেন সাবিনারা। 

নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবারের ফাইনালের জন্য বাংলাদেশ কোচ পিটার বাটলার সেমিফাইনালের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছেন।

সেমিফাইনালে মাঠে নামা তরুণ ফরোয়ার্ড সাগরিকা এই ম্যাচে খেলছেন না। তার পরিবর্তে দলে ফিরেছেন অভিজ্ঞ শামসুন্নাহার জুনিয়র।

সবশেষ ২০২২ সালে সাফ টুর্নামেন্টে স্বাগতিক নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিলো বাংলাদেশ। 

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফাইনাল ম্যাচটি শুরু হবে। নেপাল প্রথমবারের মতো সাফ শিরোপা ঘরে তুলতে চায়। 

নক-আউট পর্বে আন্তর্জাতিক ফুটবলের নিয়ম অনুযায়ী খেলা ড্র থাকলে সাধারণত অতিরিক্ত ৩০ মিনিট খেলা হয়। তবে সাফ চ্যাম্পিয়নশিপে অতিরিক্ত সময় নেই, ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়াবে। 

এর আগে সেমিফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে যায়গা করে নেয় নেপাল, অন্যদিকে বাংলাদেশ সহজে ভুটানকে ৭-১ ব্যবধানে পরাজিত করে ফাইনালে ওঠে।

ফাইনালে বাংলাদেশের একাদশ: রুপনা চাকমা, মাসুরা পারভিন, শিউলি আজিম, আফিদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা এবং শামসুন্নাহার জুনিয়র।

আরবিএস
বল দখলের পাশাপাশি মাঝমাঠ নিয়ন্ত্রনে নেওয়ার চেষ্টা করে দু’দলই। গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি তারা।
হামজা চৌধুরীর অসাধারণ বাইসাইকেল কিকে রক্ষা পাওয়া বাংলাদেশ আবারও শেষ মুহূর্তে গোল হজম করে নেপালের সাথে ড্র নিয়ে মাঠ ছেড়েছে।
কয়েকদিন অনিশ্চয়তার পর অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। ইতোমধ্যে তারা নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছেছে।
অবশেষে দেশের মাটিতে পা রাখলেন সাফ চ্যাম্পিয়নরা। তাদের বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর