দেশের মাটিতে পা রাখলেন সাফ চ্যাম্পিয়নরা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৬:০১ পিএম

অবশেষে দেশের মাটিতে পা রাখলেন সাফ চ্যাম্পিয়নরা। তাদের বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ। তৈরি করা হয়েছে ছাদখোলা বাস। রাজপথে লাখো মানুষের অভ্যর্থনায় সিক্ত হয়ে, বিকেলে বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করবেন সাবিনারা। বিজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। 

নেপালের কাঠমান্ডু থেকে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাবিনা-ঋতুরা। সেখানে তাদের বরণ করে নেন বাফুফের নবনির্বাচিত সদস্য ও হাজারো জনতা।

ফাইনাল জয়ের পরও কাটছে না রেশ। টিম বাসে হোটেল যাওয়ার পথে সাবিনা রিতুপর্নাদের সে কি আনন্দ! দক্ষিণ এশিয়া সেরা হয়ে ট্রফিটা রেখে দেয়া যে মর্যাদার। তাই হাজার কিলোমিটার দূরে তাদের বরণের সব প্রস্তুত শেষ করেছে বাংলাদেশ!

বৃহস্পতিবার বিকেলে সাফ চ্যাম্পিয়ন দলের সঙ্গে বাফুফে ভবনে সাক্ষাৎ করবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শুধু তাই নয়, দেশে ফেরার পর বিজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। 

ফিরে আসছে ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নের স্মৃতি। এবারও প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস। সারারাত ধরে বাস সাজানোর কাজ চলছে। 

যারা বলেছিলো মেয়েরা ফুরিয়ে গেছে। তাদের জন্য এটা একটা বার্তা, চব্বিশের এই বাংলাদেশ সদা জাগ্রত। হার মানে না!

এর আগে নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুধবার সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল। 

 

আরবিএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর