বিশেষ ফ্লাইটে দেশের পথে বাংলাদেশ ফুটবল দল

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ পিএম

কয়েকদিন অনিশ্চয়তার পর অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। ইতোমধ্যে তারা নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছেছে।

ফিফা প্রীতি ম্যাচ খেলতে গিয়ে নেপালের কাঠমান্ডুতে সরকারবিরোধী আন্দোলনে আটকা পড়ে ফুটবলাররা। স্বাগতিকদের বিপক্ষে একটি ম্যাচ না খেলেই ‘হোটেল বন্দি’ থাকতে হয় তাদের।

নেপালের সামগ্রিক অবস্থা কিছুটা স্বাভাবিক হলে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফিরছেন জামাল ভূঁইয়া ও প্রীতি ম্যাচ কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরা।

দু’দিন বন্ধ থাকার পর বুধবার (১০ সেপ্টেম্বর) কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্ট খুলে দেওয়া হয়। আজ বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ ব্যস্থাপনায় বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০বি এয়ারক্রাফট (১৫৩৭) এর একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন তারা।

গতকালই দেশে ফেরার কথা ছিলো জামালদের। তবে নেপালের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ফ্লাইটটি স্থগিত করা হয়।

গত ৮ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডু আন্দোলনে উত্তাল হয়ে উঠলে, বাংলাদেশ দলের অনুশীলন বাতিল হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ ঘোষণার পাশাপাশি বাতিল করা হয় পরদিনের ম্যাচও। এমনকি জামালদের অবস্থান করা টিম হোটেলের পাশেও জ্বালাও-পোড়াও চলছিলো। ফলে হোটেলবন্দী হয়ে পড়েন ফুটবলাররা। তাদের নিরাপদে রাখতে বাংলাদেশ সরকার ও বাফুফে সার্বক্ষণিক খবর রাখছিলো। ওই সময়ে ফুটবলাররা সেখানকার জিমে সময় কাটান।

নেপালে বেশ কিছুদিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। গত সোমবার রাজধানী কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন শহর ব্লক করে জনতা। সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাদের এই বিক্ষোভ। এমন অস্থিরতার কারণেই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিলো।

একাত্তর/আরএ
টাইমলাইন: নেপালে তরুণদের বিক্ষোভ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০
বিশেষ ফ্লাইটে দেশের পথে বাংলাদেশ ফুটবল দল
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
বিশ্বকাপ ফুটবলের সময় শহরের অলিগলি জুড়ে হলুদ-সবুজ পতাকার জোয়ার, দেয়ালচিত্র আর উন্মাদনা-উচ্ছাস- ভারতের কলকাতার ফুটবল প্রেমীদের এমন নজিরবিহীন ভালোবাসা মন কেড়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। আর...
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সাথে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ফিফা বিশ্বকাপে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। শনিবার ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে,...
ফুটবল বিশ্বের জীবন্ত কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের রাজকীয় সমাপ্তি টানতে চান তাঁর সতীর্থরা। পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস আশাবাদ ব্যক্ত করেছেন,...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর