প্যরিসের পথে মেসি, কিছুক্ষণ পরই চুক্তি

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৮:৫৬ পিএম

আর কিছুক্ষনের মধ্যে প্যারিসে পৌঁছাবেন লায়োনেল মেসি। বার্সেলোনার ক্যাসেলডাফেলস এলাকায় নিজের বাড়ি থেকে স্বপরিবারে তিনি সেখানে বিমানবন্দরে গেছেন। 

নিজের জেট প্লেনে করে কিছুক্ষণের মধ্যে উড়ে যাবেন প্যারিসে। সেখানে তার জন্য অপেক্ষা করছে পিএসজি কর্মকর্তারা।

প্যারিসের বিমানবন্দর থেকে মেসি সরাসরি চলে যাবেন পিএসজির কার্যালয়ে। সেখানে চুক্তি সইয়ের পর সংক্ষিপ্ত এক ব্রিফিংয়ে মেসিকে হাজির করাতে পারে পিএসজির কর্মকর্তারা। 

image


এর আগে, প্রভাবশালী ও জনপ্রিয় স্প্যানিশ দৈনিক মার্কা জানায়, পিএসজির চুক্তিতে সায় দিয়েছেন মেসি এবং দুই বছরের জন্য তার ঠিকানা হবে প্যারিসই। 

মার্কা জানায়, মেসির সঙ্গে দুই বছরের চুক্তি হলেও, ২০২৪ সাল পর্যন্ত বাড়াতে পারবেন। বেতন-ভাতা মিলিয়ে বছরে কর বাদ দিয়ে তিন কোটি ৫০ লাখ ইউরো বেতন পাবেন।

image


মার্কার পাশাপাশি, মেসির বাবা জর্জ মেসিও স্প্যানিশ গণমাধ্যমকে চুক্তির বিষয়টি নিশ্চিত কর জানিয়েছেন, তার ছেলে শিগগিরই প্রিন্সেস পার্কে যাবে।

আর, লা প্যারিসিয়ান পত্রিকা জানিয়েছে, আগামী শনিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির সঙ্গে স্ট্রাসবোর্গের খেলায় মেসিকে প্রিন্সেস পার্কে প্রথমবার দেখা যাবে। তবে দলটির হয়ে তার অভিষেক ঘটবে ২৯ আগস্ট রেমিসের মাঠে।

image


মেসির জন্য পিএসজি হবে অনেকটা বন্ধুদের সঙ্গে পুনর্মিলনের মতো। সেখানে তিনি ফিরে পাবেন সবচেয়ে ভালো বন্ধু নেইমারকে। এছাড়া পাচ্ছেন বার্সার আরেক তারকা সার্জিও রেমোসকে। সেই সঙ্গে পাচ্ছেন স্বদেশি আনহেল ডি মারিয়া এবং ইকার্দিতে।

নতুন মৌসুমেই মেসি প্রতিপক্ষ হিসাবে পেতে পারেন বার্সেলোনাকে। পিএসজিকে চ্যাম্পিয়ন লীগের শিরোপা জিততে হলে বার্সেলোনাকে হারিয়েই সেটি করতে হবে পিএসজিকে।


একাত্তর/আরবিএস  

ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর