আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। আর এ জন্য আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের জন্য বোলিং নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হলে উঠে যাবে নিষেধাজ্ঞা। 

ইংল্যান্ডে প্রথম পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর সাকিব আল হাসান ভারতের চেন্নাইয়ে দেয়া দ্বিতীয় পরীক্ষাতেও সফল হতে পারেননি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত বছর সারের হয়ে কাউন্টি খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসেবে রিপোর্ট করা হয়েছিলো। এরপর দুই মাস পর জানা যায়, সাকিব লাফবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে প্রথম পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে পারেননি।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের দ্বিতীয় পরীক্ষার ফলের জন্য অপেক্ষায় ছিলো, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার অন্তর্ভুক্তি নিয়ে সিদ্ধান্ত নিতে। কারণ ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করতে হবে।

বর্তমানে, সাকিব শুধু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন, আন্তর্জাতিক ক্রিকেটে না। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটার হিসেবে খেলার সুযোগ পাবেন তিনি। 

ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস গত বুধবার বলেছিলেন, ফল ৫ জানুয়ারিতে আসার কথা ছিলো, তবে নতুন বছর ও বড়দিনের ছুটির কারণে কিছুটা দেরি হয়েছে।  

আরবিএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর