আর্জেন্টিনা দলে একের পর এক দুঃসংবাদ

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৯:৫৫ পিএম

বিশ্বকাপ বাছাইয়ের আগে আবারও দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনা। এবার চোটের মিছিলে যোগ হয়েছে স্ট্রাইকার লাউতারো মার্তিনেজের নাম। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। বুধবার আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এমন তথ্য নিশ্চিত করেছে। 

মার্তিনেজের আগে চোটের কারণে ছিটকে গেছেন অধিনায়ক লিওনেল মেসি। একইভাবে ছিটকে গেছেন গঞ্জালো মন্তিয়েল, জিওভানি সেলসো ও পাওলো দিবালা। বিশ্বকাপ বাছাইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা শীর্ষস্থান ধরে রেখেছে। ১২ ম্যাচে সংগ্রহ ২৫ পয়েন্ট। 

বাংলাদেশ সময় অনুযায়ী, শনিবার (২২ মার্চ) ভোর সাড়ে পাঁচটায় মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (২৬ মার্চ) সকাল ৬টায় এস্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে।

বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। উরুগুয়ে, ইকুয়েডর, কলম্বিয়া ও ব্রাজিল যথাক্রমে ২০, ১৯, ১৯ ও ১৮ পয়েন্ট নিয়ে তালিকার পরবর্তী চারটি স্থানে রয়েছে। প্রত্যেক দল ১২টি করে ম্যাচ খেলেছে।

পেশিতে সমস্যা থাকায় গত সপ্তাহে ফেইনুর্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ইন্টার মিলানের হয়ে খেলতে পারেননি মার্তিনেজ। বেঞ্চে সময় কাটিয়েছেন। তবে রোববার সিরি আ’তে ইন্টারের হয়ে আতালান্তার বিপক্ষে ফিরে ঠিকই গোল করেছেন। ম্যাচটা ২-০ গোলে জিতেছে তারা। কিন্তু সবশেষ বাম হ্যামস্ট্রিংয়ে সমস্যা থাকায় আসন্ন দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন।

বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনার প্রাথমিক দলে নাম থাকলেও পেশির সমস্যার কারণে শেষ পর্যন্ত বাদ পড়তে হয় দিবালাকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এ চোট থেকে পুরোপুরি সেরে উঠতে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে চলতি মৌসুমে তার খেলার সম্ভাবনা প্রায় শেষ।

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে দিবালা জানান, পরীক্ষা-নিরীক্ষার ফল ও চিকিৎসার বিভিন্ন উপায় পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমি অনেক দিন মাঠের বাইরে থাকব, এই সময়ে আমি চ্যাম্পিয়নশিপের (কঠিন সময়ে রোমার সতীর্থদের এবং জাতীয় দলকে ভক্তের মতো সমর্থন দেব। কথা দিচ্ছি, শিগগিরই মাঠে ফিরব আরও শক্তিশালী হয়ে। 

এআরএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
হৃদয়ভাঙা শোক আর চোখভেজা আবেগে ভারী হয়ে উঠেছে ফুটবল দুনিয়া। দীর্ঘ লড়াইয়ের পর বুয়েনস আইরেসের রোজারিওতে মাত্র ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। বাবার মৃত্যুর...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর