ঢাকা ছাড়ার আগে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন হামজা

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৮:২৯ পিএম

এলেন-দেখলেন-জয় করলেন! মাটি ও মানুষের গন্ধে এসেছিলেন বাংলাদেশে। সঙ্গে এনেছিলেন ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠা স্ত্রী অলিভিয়া চৌধুরীকেও। মাত্র কয়েক দিনের সফরে এদেশের মানুষের ভালোবাসায় প্রেমে পড়ে গেছেন হামজা চৌধুরী ও তার পত্মী। দেশ ছাড়ার আগে জানিয়ে গেছেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা।  

হামজা চৌধুরী। এক নাম, এক আবেগ, এক বিস্ময়। সুদূর ইংল্যান্ড থেকে শিকড়ে টান অনুভব করে ছুটে এলেন তিনি। মাটি ও মানুষের সুর ডেকেছিল তাকে, আর তিনি সাড়া দিলেন হৃদয়ের সবটুকু উজাড় করে। বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে ভারতের বিপক্ষে নেমে পড়লেন যুদ্ধের ময়দানে।

স্বল্প, খুবই স্বল্প ছিল এই সফর। এক সপ্তাহও হয়নি! তবু তাতে কি? যে ভালোবাসা তিনি পেয়েছেন, যে আবেগের ঢেউ ছুঁয়ে গেছে তাকে- তা কি সময়ের দৈর্ঘ্যে মাপা যায়? দেশ ছাড়ার আগে শুধু ধন্যবাদ নয়, এর চেয়েও বেশি কিছু দিয়ে গেছেন তিনি।

হামজা চৌধুরী বলেন, শুধুই ধন্যবাদ। যা হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। জুনে আমি আবারও আসব। আমার শারীরিক সুস্থতা এবং সন্তানের জন্য দোয়া করবেন। জুনের দুটি বড় ম্যাচের সময় দেখা হবে। 

এক হামজা- একেবারে বদলে দিল বাংলার ফুটবলের রূপ। ১৭ মার্চ, যখন হামজা বাংলার মাটিতে পা রাখলেন, তখন থেকেই যেন দেশের ফুটবলের আকাশে নতুন সূর্যোদয় হলো। দিনের পর দিন কেবল হামজাময় ছিল বাংলাদেশ! যেখানে গেছেন, সেখানেই উন্মাতাল ভিড়। উন্মাদনার রঙে রাঙানো জনস্রোত! 

এক মুহূর্তের জন্যও তিনি বিরক্ত হননি। হাসিমুখে মিশে গেছেন মানুষের হৃদয়ে, দিয়েছেন সময়, দিয়েছেন ভালোবাসা। আর তার পাশে অলিভিয়া চৌধুরী- এক আলোকিত অধ্যায়। বাঙালির আতিথেয়তায় মুগ্ধ, বিস্মিত। তিনি দেখেছেন, কেমন করে এই জনপদের মানুষ আপন করে নেয়, ভালোবাসার বাঁধনে বেঁধে ফেলে। 

হামজা এসেছিলেন, দেখেছেন, ভালোবেসেছেন- আর সেই ভালোবাসা সঙ্গী করেই ফিরে যাচ্ছেন। কিন্তু এ গল্প এখানেই শেষ নয়। জুনের অপেক্ষায় বাংলাদেশ।

এআরএস
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন মাঠে নেমে, তৃতীয় স্থান নির্ধারণী সান্ত্বনা পুরস্কারের ম্যাচ খেলা যে কতটা যন্ত্রণাদায়ক, তা শুধু ভুক্তভোগী দলই জানে! টুর্নামেন্টের সবচেয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ এই ম্যাচেই রাত...
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের নাটকীয় ও হৃদয়বিদারক হারের পর ফুটবল দুনিয়ায় যখন তুমুল সমালোচনা চলছে, তখন সেই আগুনে ঘি ঢাললেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো...
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার জয়টি প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর