বাংলাদেশকে ১৩৭ রানের লক্ষ্য দিলো নেদারল্যান্ডস

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৮:৪৫ পিএম

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে জয়ের জন্য ১৩৭ রানের টার্গেট দিয়েছে সফরকারী নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে ডাচরা। 

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ৩ ওভারে ২৫ রান তুলে নেদারল্যান্ডসকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার ম্যাক্স ও’ডাউড এবং বিক্রমজিত সিং। 

চতুর্থ ওভারে প্রথমবারের মত আক্রমণে এসেই প্রথম ডেলিভারিতেই নেদারল্যান্ডসের উদ্বোধনী জুটি ভাঙেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। শর্ট কাভারে জাকের আলীকে ক্যাচ দেন ৩টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২৩ রান করা ও’ডাউড। 

তাসকিনের হাত ধরেই দ্বিতীয় উইকেট শিকারে আনন্দে মাতে বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারে দ্বিতীয়বারের মত বল করতে এসে আবারও প্রথম ডেলিভারিতে উইকেট তুলে নেন তাসকিন। ১১ বলে ৪ রান করা বিক্রমজিতকে সাজঘরের পথ দেখান তিনি। 

৩৮ রানে ২ উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন তেজা নিদামানুরু ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তৃতীয় উইকেটে ১৫ বলে ২৩ রানও যোগ করেন তারা। দশম ওভারে প্রথমবারের মত বোলিংয়ে এসে জোড়া উইকেট তুলে নেন অফ-স্পিনার সাইফ হাসান। 

এডওয়ার্ডস ৭ বলে ১২ এবং নিদারামানু ২৬ বলে ২৬ রান করে সাইফের শিকার হন। এডওয়ার্ডসকে শিকার করে ৬ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম উইকেটের দেখা পান সাইফ।

সাইফের জোড়া আঘাতের পর নেদারল্যান্ডসকে চেপে ধরেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন। ২৩ রানের ব্যবধানে ৩ উইকেট শিকার করেন তারা। শারিজ আহমাদকে ১৫ রানে মুস্তাফিজ এবং নোয়া ক্রোয়েসকে ১১ ও কাইল ক্লেইনকে ৯ রানে বিদায় দেন তাসকিন। 

তাসকিনের ৪ উইকেট শিকারে ১৮তম ওভারে ১০৯ রানে ৭ ব্যাটারকে হারায় নেদারল্যান্ডস। অষ্টম উইকেটে টিম প্রিঙ্গেল ও আরিয়ান দত্তর ১৫ বলে ২৭ রানের জুটিতে সম্মানজনক সংগ্রহ পায় ডাচরা। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে নেদারল্যান্ডস। প্রিঙ্গেল ১৬ ও আরিয়ান অপরাজিত ১৩ রান করেন।

তাসকিন ২৮ রানে ৪ উইকেট নেন। এছাড়া সাইফ ২টি ও মুস্তাফিজ ১ উইকেট শিকার করেন।

আরবিএস
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর