হাদিকে জার্সি উৎসর্গ করলো রাজশাহী ওয়ারিয়র্স

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম

সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের অন্যতম মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক পালন করছে পুরো বাংলাদেশ। হাদির এই অকাল প্রয়াণে শোক স্তব্ধ দেশবাসীর সাথে শামিল হয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। তার বীরত্বগাথা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসন্ন বিপিএলের অফিশিয়াল জার্সিটি হাদির স্মৃতিতে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সাধারণত বিপিএলের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো বড় ধরনের অনুষ্ঠানের মাধ্যমে জার্সি উন্মোচন করলেও, শরীফ ওসমান হাদির প্রতি শোক ও সম্মান জানিয়ে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা কোনো আনুষ্ঠানিক জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করব না। তার স্মৃতি ও আদর্শ আমাদের দলের সাথে সবসময় জড়িয়ে থাকবে।

অনুষ্ঠান বাতিল করলেও ভক্ত-সমর্থকদের প্রবল আগ্রহের কথা মাথায় রেখেছে কর্তৃপক্ষ। আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে রাজশাহী ওয়ারিয়র্স নিশ্চিত করেছে যে, ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে স্মরণীয় এই জার্সিটি প্রকাশ করা হবে।

ফ্র্যাঞ্চাইজিটি তাদের বার্তায় হাদিকে ‘ক্ষণজন্মা ওয়ারিয়র্স’ হিসেবে অভিহিত করেছে। তারা মনে করে, এই জার্সি উৎসর্গ করা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং শহীদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক।

উল্লেখ্য, শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার দেশজুড়ে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন শোক কর্মসূচি পালন করা হচ্ছে। ক্রীড়াঙ্গনের এমন সংহতি প্রকাশ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।

এআরএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর