ছিটকে যাওয়ার হতাশায় প্রলেপ দিয়েছে শেষ জয়

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ এএম

এশিয়া কাপের শেষটা দুরন্ত জয়ে রাঙালো বাংলাদেশ। সুপার ফোরের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে টাইগাররা। বিবর্ণ পারফরম্যান্সে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার হতাশায় প্রলেপ দিয়েছে এই জয়। ২৬৬ রানের টার্গেটে ২৫৯ রানে শেষ হয় ভারতের ইনিংস। ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান।

এশিয়া কাপে সুপার ফোরের শেষ খেলা। টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা। একাদশে পরিবর্তন চারটা। মোহাম্মদ শামির সিম মুভমেন্টে লিটন দাসের ইনিংসের ইতি। এই ওপেনারের পা নড়েনি।

জ্বলে ওঠার আভাস দিয়েও তানজিদ তামিম নিজেকে প্রমাণ করতে ব্যর্থ। শার্দুল ঠাকুরের বল স্ট্যাম্পে টেনে বোল্ড হলো। এনামুল বিজয় সুযোগ কাজে লাগাতে পারেননি। ভুল শট খেলে বিপদ ডেকে আনেন তিনি।

পাঁচে নেমে শুরু থেকেই ভুগেছেন মিরাজ। আকসার প্যাটেলের বলে স্লিপে দিয়েছেন ক্যাচ। দলকে ভরসা দিলেন সাকিব আল হাসান আর তাওহিদ হৃদয় জুটি। ৬৫ বলে সাকিবের ফিফটি। 

সাকিব জাগাচ্ছিলেন সেঞ্চুরির আশা। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি রয়ে গেল অধরা। নিজের সামর্থ্যের পরিচয় দিতে ব্যর্থ শামীম হোসেন পাটোয়ারি। ১ রান করেই আউট তিনি। 

৭৭ বলে হৃদয়ের হাফসেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারে তার পঞ্চম ফিফটি। ফিফটির পর পরই তাওহিদ হৃদয়ের ফেরা। শামী নিয়েছেন তার উইকেটটা। এরপর নাসুমের দৃঢ়তা। তার ৪৪ রানের ইনিংস বাড়িয়েছে টপঅর্ডারের লজ্জা।

২৬৫ বাংলাদেশের বোর্ডে। লড়াই করার মতো পুঁজি এসেছে লোয়ার অর্ডারের কল্যাণে। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় বলেই উইকেট পেলেন তানজিম। রোহিত শর্মাকে আউট কোরে শুরুটা করলেন রঙিন।

পরের ওভারেও তানজিম পেয়েছেন উইকেটের দেখা। স্বপ্নের মতোই তার পথচলা। খোলস ভাঙার চেষ্টায় পরাস্ত কেএল রাহুল। শেখ মেহেদীর বলে করেছেন ভুল।

অল্পতেই ইশান কিশানের ফেরা। ৯৮ রানে চার উইকেট হারিয়ে চাপে ইন্ডিয়া। বিপজ্জনক সুরিয়াকুমার সাকিবের বলে কাটা। উজ্জীবিত টাইগাররা।

স্ট্যাম্প উপড়ে জাদেজাকে বিদায় করলেন মোস্তাফিজুর রহমান। ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১৭০ রান।

১১৭ বলে শুবমান গিলের সেঞ্চুরি। ভারতের জয়ের আশা বাঁচিয়ে রাখেন তিনি। এ উইকেটটির খোঁজেই ছিল বাংলাদেশ। সেটি এনে দিলেন মেহেদী হাসান।

শেখ মেহেদী ফেরালেন বাংলাদেশের পথের কাঁটা গিলকে। ১২১ রান ওর ব্যাটে। উইকেটের পেছনে লিটন দাস নড়বড়ে। স্টাম্পিং মিস করেন গুরুত্বপূর্ণ সময়ে।

ম্যাচের মোড় ঘোরালেন মোস্তাফিজুর রহমান। শার্দুল ঠাকুরের পর আকসার প্যাটেল ওর শিকার। বাংলাদেশের দুরন্ত জয়। বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস করেছে সঞ্চয়।

 

একাত্তর/আরএ
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর