পুরনো ইনজুরিতে চার সপ্তাহের বিশ্রামে তাসকিন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০১:০৩ পিএম

আইসিসি বিশ্বকাপ চলাকালীন কাঁধের পুরনো ইনজুরি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠায় চার সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে। কাঁধের এ সমস্যার কারণে বিশ্বকাপে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তাসকিন। 

তাসকিনই সামনে থেকে বাংলাদেশের পেস বোলিংয়ের  নেতৃত্ব দেবেন প্রত্যাশা করা হলেও ব্যর্থ হয়েছেন তিনি। গত বছর দক্ষিণ আফ্রিকা সফর থেকে কাঁধের ইনজুরিতে ভুগেছিলেন এই পেসার।

বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী জানান, ‘আসলে গত বছর থেকে নিয়মিতই ব্যথা অনুভব করছেন তাসকিন। এর সঠিক সমাধান হওয়া উচিত এবং আমরা তাকে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার আওতায় আনতে চাই। এতে দীর্ঘ সময় বোলিং করতে পারবেন না তিনি।’

গত বছর থেকেই ইনজুরি নিয়ে খেলছেন তাসকিন। ব্যথা কমাতে ব্যথানাশক ওষুধ সেবন করতে হয়েছে তাকে। যদিও অস্ত্রোপচার বিকল্প হিসেবে ছিল। কিন্তু সাফল্যের নিশ্চয়তা কম থাকায় সাধারণত এটি করেন না পেস বোলাররা।

তাসকিন অবশ্য জানান, এ ধরণের ইনজুরিতে গতানুগতিক চিকিৎসায় সুবিধা পেয়েছেন।

বল করতে পারলেও তাসকিনের গতি অনেক কমেছে। আর গতিই হলো তাসকিনের শক্তির জায়গা। গতি কমে যাবার কারণেই বিশ্বকাপে তাসকিনের পারফরমেন্স বাজে হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ড. চৌধুরী বলেন, ‘তাসকিন এখনও বোলিং করতে পারবে। ব্যথানাশক ওষুধ সেবন করতে পারলে বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি। কিন্তু সমস্যা হল তার বোলিংয়ের গতি অনেকখানি কমে গেছে এবং আমরা জানি তার গতিই সবচেয়ে বড় শক্তি। তার পূর্ণ ফিটনেস ফিরিয়ে আনতে আমরা একটি দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রক্রিয়া চাইছি।’

তিনি আরও বলেন, ‘চার সপ্তাহের জন্য পুরোপুরি বোলিং বন্ধ করতে হবে তাকে। চার সপ্তাহ পর আমরা তাকে মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেবো। আমরা চাই, পূর্ণ ফিটনেস নিয়ে সে ফিরে আসুক এবং যত সময় প্রয়োজন আমরা সেটিই দেবো তাকে।’

এর আগে, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ২৮ নভেম্বর শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন তাসকিন।

 

একাত্তর/জো
মরক্কোর বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর ফরাসি শিবিরে যে ইনজুরি আতঙ্ক ভর করেছিল, তা এক ফুঁৎকারে উড়িয়ে দিলেন স্বয়ং অধিনায়ক কিলিয়ান এমবাপে! ম্যাচের ৭৭ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে...
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
ইনজুরি আর নেইমার জুনিয়র- এ যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ! কাফ মাসলের চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামতে পারেননি ব্রাজিলের এই পোস্টার বয়। আশা ছিল দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে...
চোটের কারণে রোববার ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামা হচ্ছে না তাঁর। কিন্তু মাঠের বাইরে থাকলেও, হেক্সা মিশনের ঠিক আগমুহূর্তে পুরো ব্রাজিল দলের কেন্দ্রবিন্দুতে সেই একজনই-...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর