দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড দল

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০১:০১ পিএম

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে নিউজিল্যান্ড  ক্রিকেট দল। মঙ্গলবার রাতে ঢাকায় হোটেলে অবস্থান করে বুধবার ভোরে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে কিউইরা। সেখানেই টাইগারদের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে তারা।

বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করবে নিউজিল্যান্ড। টেস্টের আগে একটি দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল কিউইদের। কিন্তু  নিউজিল্যান্ড বোর্ডের অনুরোধে সেই প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়। কারণ দীর্ঘ সময় ধরে বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের বিশ্রাম দিতে চায় তারা।

আগামী ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ৬ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সিরিজটি ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ এবং নতুন চক্রে এটিই প্রথম সিরিজ বাংলাদেশের।

বিশ্বকাপ চলাকালীন তর্জনী ভেঙে যাওয়া নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। এক মাসের পিতৃত্বকালীন ছুটিতে গিয়েছেন গত জুনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ টেস্টে নেতৃত্ব দেওয়া লিটন দাস।

সিরিজে খেলছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।

এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য পুনরায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন নাফিস ইকবাল।

গত সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শেষ ওয়ানডে দ্বিপাক্ষিক সিরিজে  টিম ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন টাইগারদের সাবেক ওপেনার নাফিস।

ওই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে চলাকালীন হঠাৎ ড্রেসিংরুম ছেড়ে চলে যান নাফিস। পরে জানা যায়, বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের অংশ থেকে বাদ দেওয়া হয় তাকে।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।

নিউজিল্যান্ড দল : টিম সাউদি (অধিনায়ক), টম ব্লাডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেন উইলিয়ামসন, উইল ইয়ং ও নিল ওয়াগনার।

 

একাত্তর/জো
নিউজিল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ৯২ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ঐতিহাসিক জয় তুলে নিয়েছে মিশর। কিন্তু মাঠের সেই রাজকীয় উৎসবের রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরে এক বড়সড় ধাক্কা খেল...
মোহাম্মদ সালাহর নেতৃত্বে ইতিহাস গড়লো মিশর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের স্বাদ নেওয়ার পাশাপাশি শেষ ষোলোয় ওঠার স্বপ্নও জিইয়ে রাখলো আফ্রিকার প্রতিনিধিরা। 
ফুটবল বিশ্বকাপের জি-গ্রুপের লড়াইয়ে এবার মুখোমুখি হচ্ছে মিশর ও নিউজিল্যান্ড। দুই দলের সামনেই ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো জয়ের মুখ দেখেনি কেউই, তাই ভ্যাঙ্কুবারের এই...
মাঠের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে যখন গ্যালারির ৭০ হাজার দর্শককে উন্মাদনায় ভাসিয়েছে ইরান, ঠিক তখনই মাঠের বাইরের এক চরম নোংরা ও বৈষম্যমূলক রাজনীতির শিকার হলো ‘টিম মেল্লি’।...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর