সালাউদ্দিন বিশ্বের সেরা পাঁচ কোচের একজন: মইন আলি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৬ পিএম

দেশী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিশ্বসেরা কোচ। এমনটাই ইংলিশ অলরাউন্ডার মইন আলির মত। অবাক হয়েছেন, কেন তিনি বাংলাদেশের হেড কোচ নন... মইন আলী সালাউদ্দনের মর্ম বুঝলেও বিসিবির দেশী কোচে এলার্জি। ইংলিশ ক্রিকেটারের দেখা বিশ্ব সেরা ৫ কোচের একজন হয়েও মোহাম্মদ সালাউদ্দিনরা বাংলাদেশে থাকেন ব্রাত্য।

না ভুল শুনেননি, যা শুনেছেন সেটাই বলেছেন মইন আলী… অবাক হচ্ছেন তো? হবার মতই… নামটা ইংলিশ ক্রিকেটারের না হয়ে অন্য কেউ হলে তাকে পাগল না বলে উপায় ছিলো কি?… যা বলেছেন সেটাই কি বুঝাতে চেয়েছেন মইন আলী…? যিনি কিনা খেলেছেন বিশ্বের নামী দামী কোচের অধীনে, দীক্ষা নিয়েছেন কত কত হাই প্রোফাইল কোচের কাছে, কাউন্টি ক্রিকেটে কিংবা ইংল্যান্ড ক্রিকেটে দলে… সেই মইন আলীর কাছেই কিনা বিশ্ব সেরা পাঁচ কোচের একজন মনে হলো এই বাংলাদেশের মোহাম্মদ সালাউদ্দিনকে? অবিশ্বাস্যই বটে।

মইন আলি অবাক হচ্ছেন সালাউদ্দিনকে বাংলাদেশের হেড কোচ হিসেবে না দেখে… কিন্তু এই ইংলিশ ক্রিকেটার জানেন না এ দেশে বড় স্বপ্ন দেখতে মানা দেশী কোচদের… মাহবুব আলী জ্যাকিরা নিজ দেশের কোচ হতে ইন্টারভিউ দিতেই আসেন চাকরিটা হবে না জেনে। বুকে কষ্ট তবু ফিরে যান হাসি মুখে।

অথচ তাসকিন, মুস্তাফিজরা গড়ে ওঠেন তাদের হাত ধরে। বিপদে পড়লে সাকিবের মত ক্রিকেটারের পাশে দাঁড়াতে হয় সালউদ্দিনকেই। অথচ তুষার ইমরানরা জাতীয় দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করলেও সেই আবেদপত্রটা পৌঁছায়না সঠিক ঠিকানায়, বিসিবিরই দায়িত্বপ্রাপ্তদের দায়িত্বহীনতা আর অবহেলায়। কোচ মানেই তো বিদেশী,অলিখিত এক সংবিধান বিসিবির।

হাথুরুসিংহেরা থাকেন জাতীয় দলের দায়িত্বে, অথচ বিপদে সাকিব আল হাসান ঠিকই ফিরে আসেন সেই সালাউদ্দিনদের কাছে। কখনো ডেকে নিয়ে যান বিদেশে।

বিশ্ববিখ্যাত কোচ যখন নিজ দেশ থেকে বহিষ্কার হন তখন উচ্চ বেতনে চাকরি পান এই বাংলাদেশে। হাথুরুসিংহেরা যখন দলের সঙ্গে থাকেন তখন সাকিব বিশ্বকাপে নিজের দল রেখে ছন্দে ফিরতে ছুটে আসেন দেশে, দেশী কোচদের কাছে। তবু জাতীয় দলে ভিরতে মানা দেশী কোচদের। ওই যে সেটা লিখা বিসিবির অলিখিত সংবিধানে… জাতীয় দলের কোচ হতে মানা দেশী কোচদের।

 

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর