শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারলো বাংলাদেশ

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৬:৫২ পিএম

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতে নিলো সফরকারীরা।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ।

মাত্র ২ দশমিক ২ ওভারেই দলীয় ১৩ ও ব্যক্তিগত ৭ রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার লিটন দাস। ধনঞ্জয় ডি সিলভার বলে দাসুন শানাকার তালুবন্দি হোন তিনি।

এরপর ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে হ্যাট্রিক করেন থুশারা। এই লঙ্কান পেসারের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নাজমুল হাসান শান্ত, তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদকে আউট করে হ্যাট্রিক পূর্ণ করেন থুশারা।

দলীয় ২৪ রানে ১০ বলে ১১ রান করা সৌম্যকে আউট করেন থুশারা। সৌম্যের বিদায়ের পর সাজঘরের পথ ধরেন জাকের আলি অনিক।

রিশাদ হোসেন ও মাহেদি হাসান মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৭৬ রানে ২০ বলে ১৯ রান করে আউট হন মাহেদি। এরপর তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে ঝড়ো ব্যাটিং করতে থাকেন রিশাদ।

২৬ বলে ফিফটি পূরণ করেন রিশাদ। তাসকিনকে সঙ্গে নিয়ে ৪১ রানের জুটি গড়েন তিনি। তবে দলীয় ১১৭ রানে ৩০ বলে ৫৩ রান করে আউট হন রিশাদ।

শরিফুলকে আউট করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন থুশারা। শেষ ব্যাটার হিসেবে তাসকিন আউট হলে ১৯ ওভার ৪ বলে ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ২১ বলে ৩১ রান করেন তাসকিন।

একাত্তর/আরএ
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর