এ যেনো টেপ টেনিসের বিশ্বকাপ!

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১২:৪৫ পিএম

টেপ টেনিসের বিশ্বকাপ হলে কেমন হয়। টাঙ্গাইলের মসদই গ্রামের একটা টুর্নামেন্ট দেশব্যাপী পরিচিতি পাচ্ছে টেপ টেনিসের বিশ্বকাপ নামেই। প্রতি বছরই ঘটা করে আয়োজন করা হয় এই ক্রিকেট উৎসব। পুরো গ্রাম মেতে ওঠে এই উৎসবে।

সরেজমিনে মাঠ দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। এ যেন অস্ট্রেলিয়ার বিখ্যাত গ্যাবা। অথচ এই মাঠটা টাঙ্গাইলের মসদই গ্রামে। এখানেই প্রতিবছর আয়োজন করা হয় শেখ ফজলুল হক মনি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট। জাঁকজমকপূর্ণ এই আয়োজন পুরো গ্রামবাসীর জন্য এক উৎসব।

সারা দেশ থেকে টেপ টেনিস ক্রিকেট খেলা দলগুলো অংশ নেয় এই টুর্নামেন্টে। মাঠের দুইপাশে ডিজিটাল ডিসপ্লে বোর্ড, খেলার অনলাইন স্কোরিং, সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারসহ আধুনিক ব্যবস্থাপনার কারণে টুর্নামেন্টটি এখন জাতীয় পর্যায়ে আলোচনায়।

প্রতিবছরই এই টুর্নামেন্ট দেখতে হাজির হন জাতীয় দলে খেলা ক্রিকেটাররা। এবার উপস্থিত ছিলেন সাবেক টেস্ট ক্যাপ্টেন মমিনুল হক ও আফিফ হোসেন ধ্রুব। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মসদই গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম কবির।

এই টুর্নামেন্টে খেলা ক্রিকেটারদের রোজগার নেহায়েত কম না। কেউ কেউ ম্যাচ প্রতি ২৫ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন।

ভারত, পাকিস্তানের মতো বাংলাদেশেও টেপ টেনিস ক্রিকেটের জনপ্রিয়তা আকাশচুম্বী। কে জানে হয়তো একদিন সত্যিই অনুষ্ঠিত হবে টেপ টেনিসের বিশ্বকাপ!

 

একাত্তর/আরএ
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর