ভারত শিরোপার অন্যতম দাবিদার: কুমার সাঙ্গাকারা

আপডেট : ০৩ মে ২০২৪, ১১:২৬ পিএম

নিজের দেশ শ্রীলঙ্কা নয়, বরং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকেই শিরোপার অন্যতম দাবিদার মানছেন কুমার সাঙ্গাকারা।

লিজেন্ডারি এই উইকেটকিপার ব্যাটার বলছেন, বিশ্বকাপের যে দল তারা সাজিয়েছে তাতে একই সাথে হতে পারে কয়েকটা কম্বিনেশন। প্রতিপক্ষ আর কন্ডিশন বিবেচনায় কোচ ক্যাপ্টেনের হাতে থাকছে সব বিকল্প, যেটা তাদের বিশ্বকাপের লড়াইয়ে অন্যান্য দলের চেয়ে এগিয়ে রাখতে পারে।

এবারের বিশ্বকাপ জিতবে কে? প্রশ্নের উত্তরে যে কেউ নিজের দেশকেই এগিয়ে রাখতে চাইবে। তবে লিজেন্ডারি উইকেটকিপার ব্যাটার কুমার সাঙ্গাকারা হাঁটলেন ভিন্ন পথে। নিজের দেশ শ্রীলঙ্কা নয়, টপ চার্টে রাখলেন ভারতকে। অবশ্য আইপিএল ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট তার পেছনে যুক্তি দিয়েছেন যথেষ্ট। 

প্রথম কারণ, টিম ইন্ডিয়ার দুর্দান্ত টিম কম্বিনেশন। কেবল একটা নয়, চাইলেই মেন ইন ব্লুরা দুই থেকে তিন ধরনের দল সাজাতে পারবে এবারের বিশ্বকাপে। ডিপ ব্যাটিং লাইনের সাথে আছে শক্তিশালী স্পিন অ্যাটাক, আর জাসপ্রিত বুমরাহর নেতৃত্বে ওয়ার্ল্ড ক্লাস পেস ব্যাটারি তো আছেই। 

ভারতের দ্বিতীয় শক্তির জায়গা তাদের অভিজ্ঞতা। পরীক্ষিত ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে ভারত এবারে বড় কিছু আশা করতেই পারে। সেই সাথে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার ভিরাট কোহলি, হার্ডহিটার সুরিয়াকুমার ইয়াদভ, পেস অলরাউন্ডার শিভাম দুবের ওপর সর্বোচ্চ প্রত্যাশা তো করাই যায়।

অজিত আগারকারের নির্বাচক প্যানেলের সিদ্ধান্তে এবারের ইন্ডিয়ান ওয়ার্ল্ডকাপ টিমে প্রাধান্য দেয়া হয়েছে অভিজ্ঞতাকে। রোহিত-কোহলির সাথে সেকারণেই দলে জায়গা কোরে নিয়েছেন আইপিএলের সুপার ফ্লপ হার্দিক পান্ডিয়া। আছেন দীর্ঘ ইনজুরি থেকে ফেরা রিশাব পান্ট। কিন্তু মারকাটারি ব্যাটার রিঙ্কু সিংয়ের জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। 

সাঙ্গাকারা বলছেন, এমনিতেই ভারত যেকোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে আপারহ্যান্ডেই থাকে, তার ওপর তাদের এবারের টিম কম্বিনেশনটা চ্যাম্পিয়ন দলের মতোই। তবে এই দলের দুর্বলতা যে একেবারের নেই তাও নয়।

টি-টোয়েন্টির চলতি যে কালচার, তার সাথে টিম ইন্ডিয়ার টপ অর্ডার কতটা মানিয়ে নিতে পারবে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। কোহলি কিংবা রোহিত, দুজনেরই উইকেটে সেট হতে সময় লাগছে। সেই সাথে সুরিয়াকুমারও ক্যারিয়ারের প্রথম বেলার মতো আগুনে ফর্ম নেই। প্রতিপক্ষ যদি সুপার অ্যাগ্রেসিভ ব্যাটিং করে, তার উত্তর দিতে গিয়ে ভারত যে চাপে পড়বে সেটা একরকম অবধারিত।

তবে ফরম্যাটটা যেহেতু টি-টোয়েন্টি তাই আগে থেকেই নিশ্চিত করে বলার সুযোগ নেই। যদিও ভারতের এবারের স্কোয়াড ওদের আশার বাণী শোনাচ্ছে। এবার কি তবে মেন ইন ব্লুদের আইসিসি শিরোপা খরা কাটবে?

একাত্তর/আরএ
আগামী মাসে ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে লঙ্কান সরকার। বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিকেট বোর্ডের...
দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড-ক্রিকেট বিশ্বের এমন দুটি দল যাদের প্রতি নিরপেক্ষ দর্শকদের সব সময়ই এক ধরনের সহানুভূতি ও ভালোবাসা কাজ করে। ২০০০ সালের পর থেকে বড় কোনো আইসিসি ট্রফি জিততে না পারা এই দুই...
আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাঠে গড়াবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বার্মিংহামের এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দীর্ঘ এক মাসব্যাপী এই লড়াইয়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর