চট্টগ্রামে পুরোদমে শুরু হচ্ছে টেস্ট প্রস্তুতি

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১২:২৬ পিএম

অবশেষে থমকে যাওয়া ক্রিকেট চালু হচ্ছে, নাজমুল শান্তরা বুধবার থেকেই যোগ দিচ্ছেন চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পুরোদমে শুরু হবে টেস্ট দলের প্রস্তুতি। পাকিস্তান সফরের আগ মুহূর্ত পর্যন্ত সেখানেই চলবে সব প্র্যাকটিস সেশন ও প্রস্তুতি ম্যাচ।

নিশ্চিত করেছেন, বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। জানিয়েছেন, চ্যাম্পিয়ন ট্রফিতে তামিম ইকবাল খেলবেন কিনা সেটা অনেকটাই নির্ভর করছে তামিমের ওপর।

৬ দিন বন্ধ থাকার পর আবারো প্রাণ ফিরেছে সাগরপাড়ের সাগরিকায়। হোটেল বন্দি ক্রিকেটাররা মাঠে, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, মুমিনুলরা পাকিস্তান সফরের জন্য নিজেদের আবারো প্রস্তুত করতে লাল বলের প্র্যাকটিসে।

চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্সের জার্সিতে বেশ ক’জন টেস্ট ক্রিকেটার থাকলেও বাকিরা আটকা পড়ে আছেন ঢাকাতে। চলমান অস্থির পরিস্থিতি উন্নতির দিকে, তাই বিসিবিও জাতীয় দলের কোচিং স্টাফ আর ক্রিকেটারদের চট্টগ্রামে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তান সফরের আগে সব কোচিং স্টাফ যোগ দিলেও স্পিন কোচ মোস্তাক আহমেদকে মিস করছে বিসিবি। শুধু কোচ না একজন মোটিভেটর হিসেবেও ক্রিকেটারদের দারুণ পছন্দের এই পাকিস্তানি কোচ। সবশেষ বিশ্বকাপে স্পিনারদের পাশাপাশি লিটন শান্তদের কাঁধে হাত রেখে সাহস যুগিয়েছিলেন খারাপ সময়ে।

আপাতত জাতীয় দলের ব্যস্ততা টেস্ট ফরম্যাট নিয়ে। নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে ওয়ানডে সিরিজ। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি। সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল কি ফিরছেন? পুরনো ইস্যু নতুন করে আবারো আলোচনায়।

একাত্তর/আরএ
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচের বাঁশি বাজার আগেই মাঠের বাইরের রাজনীতি, নিষেধাজ্ঞা আর হুমকির চোটে ফুটবল বিশ্বকাপ রূপ নিয়েছে এক জ্বলন্ত বারুদখন্ডে! ইরান সরকারের তরফ থেকে এবার ফিফাকে এক চরম হুঁশিয়ারি...
আগামী ১৩ জুন থেকে যখন বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী বিশ্বকাপের মহারণ দেখার জন্য টিভি পর্দায় চোখ রাখবেন, তখন তাঁরা শুধু খেলোয়াড়দের পায়ের জাদু দেখছেন না; বরং প্রত্যক্ষ করবেন বিশ্বের এক অন্যতম...
বিশ্বকাপ ফুটবল মানেই কোটি কোটি ভক্তের উন্মাদনা, গ্যালারি ভরা দর্শকের চিৎকার আর বিশ্ববাসীর নজর। কিন্তু আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর