দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতয়ি টেস্ট হবে ৩০ আগস্ট করাচিতে।
করাচিতে ওই টেস্টে মাঠে তাকবে না কোনো দর্শক। পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) বুধবার জানিয়েছে, দর্শকশূন্য স্টেডিয়ামে হবে ওই ম্যাচ।
এক বিবৃতিতে পিসিবি বলেছে, করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ চালু থাকায় এখন দর্শকদের গ্যালারিতে প্রবেশ করানো যাবে না।
আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচির জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। ১৯৯৬ সালের পর ভেন্যুগুলোতে হবে আইসিসির কোনো আসর।
পিসিবি বিবৃতিতে জানায়, ক্রীড়ামোদীদের নিরাপত্তার আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সব কিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিয়েছি, নিরাপত্তার বিষয়টা আগে গুরুত্ব দেব, সেজন্য করাচিতে দ্বিতীয় টেস্ট হবে ফাঁকা গ্যালারিতে।
বাংলাদেশ দল এখন লাহোরে। গাদ্দাফি স্টেডিয়ামেই চলছে তাদের অনুশীলন।
