রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে বাংলাওয়াশ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম

মঙ্গলবার যখন চতুর্থ দিনের খেলা শেষ হয়, তখনই রাওয়ালপিন্ডিতে জয়ের সুবাস পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টের শেষ দিনের খেলা শুরু হলে ধীরে ধীরে সেই লক্ষে এগিয়ে যায় শান্ত বাহিনী। 

লাঞ্চ বিরতির পর কাঙ্খিত লক্ষে পৌঁছে যায় তারা। জয় তুলে নেয় ছয় উইকেটে। এর মধ্যে দিয়ে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের সিরিজে ২-০ ব্যবধানে শিরোপা জিতলো বাংলাদেশ।

ধারণা করা হচ্ছিলো, ১৮৫ রানের টার্গেট বেশ ভালোভাবেই উতরে যাবে বাংলাদেশ। তবে দিনের শুরুতে মারমুখী জাকিরকে বোল্ড করে সাজঘরে ফেরান মির হামজা। ৩৯ বলে ৪০ রান করা জাকিরের ইনিংসে ছিল দুই ছক্কা ও দুটি বাউন্ডারি। 

এরপর সাদ্দামও টেকন নাই বেশি ক্ষণ। পরে ৫৭ রানে একটি জুটি গড়ে ক্যাপ্টেন শান্ত ও মুমিনুল হক।পরে ৩২ রানে জুটি গড়ে জয় নিশ্চিত করেন মুশফিক-সাকিব জুটি। উইনিং শটটি আসে সাকিবের উইলো থেকে।

এ নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বার টেস্ট সিরিজ জিতলো বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল টাইগাররা। এরপর ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জিতে দ্বিতীয় সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লিটন কুমার দাস। আর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে মেহেদি মিরাজ।

এক প্রতিক্রিয়ায় মিরাজ বলেন, আমি সত্যিই খুশি, দেশের বাইরে প্রথমবারের মতো ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়ে। অলরাউন্ডার হিসেবে খেলাটা কঠিন কাজ, কিন্তু আমি শুধু স্ট্রাইক রোটেট করতে চেয়েছিলাম এবং মুশফিক ও লিটন দাসের সঙ্গে ব্যাটিং উপভোগ করেছি। পাঁচ উইকেট পেয়ে সত্যিই খুশি, চেষ্টা করবো আরও ভালো বল করার। 

লিটন বলেন, নিজের ওপর বিশ্বাস ছিল। পাকিস্তান সেই স্পেলে ভালো বোলিং করেছে। কিন্তু আমি আর মিরাজ শুধু লম্বা ব্যাট করতে চেয়েছিলাম। আমার  ভালো ব্যাটিং করার কৃতিত্ব মেহেদিরও। আমরা পাকিস্তানে এসে কঠোর অনুশীলন করেছি। এই ধরনের গরমে খেলা সহজ নয় মন্তব্য করে লিটন বলেন, এই জয় ক্রেডিট দলের প্রচেষ্টা এবং কোচিং স্টাফদের।

পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ বলেন, আমরা অত্যন্ত হতাশ। আমাদের গল্পটা অস্ট্রেলিয়ার মতোই হয়েছে, আমরা আমাদের শিক্ষা নেইনি। আমরা শিখিয়েছি আমরা অস্ট্রেলিয়ায় ভালো ক্রিকেট খেলছি। কিন্তু কাজটি করছি না, এটি এমন কিছু যা আমাদের কাজ করতে হবে। আমার মেয়াদে চার বার এমন হয়েছে যে, আমরা যখন আধিপত্য বিস্তার করছিলাম তখন আমরা দলকে প্রতিযোগিতায় ফিরিয়ে দিয়েছি।

মাসুদ বলেন, আমি মনে করি, টেস্ট ক্রিকেট ফিটনেসের ক্ষেত্রে অন্য কিছুর দাবি রাখে। আমরা প্রথম টেস্টে চার জন ফাস্ট বোলার খেলেছিলাম। কারণ আমরা ভেবেছিলাম কাজের চাপ তিন জনের পক্ষে পরিচালনা করা খুব বেশি কঠিন হবে। আর সেটা এই ম্যাচে প্রমাণ হয়েছে, যখন আমরা প্রতিটি ইনিংসে একজন ফাস্ট বোলারকে হারিয়েছি।

প্রথম ইনিংসে ২৭৪ ভালো স্কোর ছিল মন্তব্য করে মাসুদ বলেন, আমি আর সাইম লিটনের মতো আরও রান পেতে পারতাম। ২৬/৬-এ তাদের থাকার থেকে আমাদের আরও ভালো করা উচিত ছিল। তবে এখানেই শেষ নয়, সব সময় শেখার আছে। আমরা শাহীন এবং নাসিমকে ফিরে পেয়েছি। শাহীন এক বছর ধরে ধারাবাহিকভাবে খেলেছে। কিন্তু আমাদের আরও ভালোভাবে প্রস্তুত হতে হবে। 

বিজয়ী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, এই জয়ের আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা এখানে জিততে চেয়েছিলাম এবং সবাই যেভাবে তাদের কাজ করেছে তাতে আমরা খুব খুশি। আমাদের পেসারদের কাজের নীতি দুর্দান্ত ছিল এবং সেই কারণেই আমরা ফলাফল পেয়েছি। 

শান্ত বলেন, প্রথম টেস্টে শাদমান যেভাবে ব্যাট করেছিলেন তা দুর্দান্ত ছিল। এমনকি জাকিরও এই টেস্টে ইতিবাচক আউট হয়ে আমাদের গতি এনে দিয়েছে। পরবর্তী সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে। মুশফিক ও সাকিবের অনেক অভিজ্ঞতা আছে। তারা ভারতে গুরুত্বপূর্ণ হবে। 

একাত্তর/এসি
ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে এক ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ২৫ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে টানা দুটি ম্যাচ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন ছেড়ে বিদেশের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর