সাকিবের নিরাপত্তা নিয়ে যা জানালো বিসিবি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০০ পিএম

সবাইকে অবাক করে সাকিব আল হাসান টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। গত বিশ্বকাপেই তার শেষ টি-টোয়েন্টি খেলা হয়ে গেছে। ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্টকে বিদায় জানানোর কথা বলেছেন। তবে সেটি সম্ভব হবে যদি তিনি সরকার ও বিসিবি থেকে দেশে ফেরার নিরাপত্তা পান।

সাকিবের দেশে ফেরা এখন অনেক কিছুর ওপর নির্ভর করছে। তার বিরুদ্ধে হত্যা মামলাও আছে। তাই সাকিব দেশে এসে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে পারলেও প্রয়োজনে দেশ ত্যাগ করতে পারবেন কি না তার নিশ্চয়তা নেই।

কানপুরে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো।

আদাবর থানায় করা গার্মেন্টসকর্মীর প্রাণহানির মামলায় সাকিব আসামি। অভিযোগ প্রমাণিত না হলেও তার নাম থাকা সাপেক্ষে দেশে আসলে গ্রেপ্তার হতে পারেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলতে তিনি যদি দেশে ফেরেন, তাহলে সিরিজ শেষে যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের কাছে ফিরে যেতে পারবেন কি না তা নিয়ে আছে সংশয়।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়ে দিয়েছেন নিরাপত্তা ইস্যুতে সাকিবকে তারা কোনো সাহায্য করতে পারবেন না।

বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরে তিনি বলেছেন, ‘গতকাল (বুধবার) দুই দফায় কথা হয়েছে সাকিবের সঙ্গে। আমি তো আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ না। সেটার পার্ট হতে পারবো না। একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নাই। সেটা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকে এবং তার দিক থেকে আসতে হবে। বোর্ড থেকে ক্লিয়ারেন্স দেওয়ার সামর্থ্য বিসিবির নাই।

সাকিবের অবসরে যাওয়ার সিদ্ধান্তের খবর জানতেন ফারুক আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তির চেয়ে বড় একজন, একটা-দুইটা ফরম্যাট থেকে বিদায় নিতে যাচ্ছে। আমাদের পরিচালকরা সবাই জানেন। আমিও তাদের ইনফর্ম করার চেষ্টা করেছি। আমার সঙ্গে গতকাল-পরশু (বুধ ও মঙ্গলবার) দুই দফা আলোচনা হয়েছে। আমার নতুন করে কিছু বলার নেই। ওর সাক্ষাৎকারটা আমি দেখেছি। আমার সঙ্গে যে কথা হয়েছে সেটাই তুলে ধরেছে। নতুন করে যোগ করার কিছু নেই।

পরে সাকিবের নিরাপত্তা নিয়ে আরেক প্রশ্নে ফারুক বলেছেন, ‘আমি কোনো এজেন্সি না, পুলিশ বা র‌্যাব না। কিংবা বিসিবিও এখানে কেউ না। এটা সরকারের তরফ থেকে নিরাপত্তার বিষয়টা আসতে হবে। নিরাপত্তাটা দুই রকম। একটা হচ্ছে, ‘ক্লিয়ারিং ফ্রম’ (দেশ ছাড়ার)। এটা হয়তো আপনাদের বলেছে। আরেকটা হলো দর্শকদের থেকে নিরাপত্তা। এটা আসলে তার সিদ্ধান্ত নিতে হবে। আমরা এখানে পার্ট হতে পারবো না আসলে। এই মুহূর্তে বোর্ড থেকে এ সম্পর্কে কিছু বলা সম্ভব না। বোর্ড ব্যক্তিগতভাবে কাউকে নিরাপত্তা দিতে পারবে না আসলে। সেই অ্যাবিলিটিও নেই।’

কেএসএইচ
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর