অবশেষে টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় বললেন সাকিব

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ পিএম

অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো। শেষ পর্যন্ত অবসরের ঘোষণা দিয়েই বসলেন বাংলাদেশে ক্রিকেটের নন্দিত ও নিন্দিত তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানা করার পরদিনই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন সাকিব। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান এই অলরাউন্ডার।

ভারতের কানপুরে সংবাদ সম্মেলনে সাকিব জানান, অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। সেই সঙ্গে আরও জানিয়েছেন, এরিমধ্যে তিনি তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন।

সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-২০ খেলেছেন। ওটাই তার শেষ টি-২০ ম্যাচ। এছাড়া পাকিস্তানে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলতে চান সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।   

সাকিব বলেন, অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন। সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপর দেশে ফেরা হয়নি তার। তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান বলে জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে ৭০ টেস্টে চার হাজার ৬০০ রান করেছেন এবং দেশের পক্ষে সর্বোচ্চ ২৪২ উইকেট নিয়েছেন। টি-২০ খেলেছেন ১২৯টি। তার ব্যাট থেকে এই ফরম্যাটে দুই হাজার ৫৫১ রান এসেছে এবং ১৪৯ উইকেট নিয়েছেন।

সাকিব তার পারফরম্যান্স দিয়ে অলরাউন্ডার হিসেবে বিশ্ব ক্রিকেট রাজ করলেও, মাঠে বাইরে নানা কাণ্ড নিয়ে প্রায়ই শিরোনামে আসতেন। খেলার মাঠের নৈপুণ্যে বিশ্বজোড়া খ্যাতি ও সাফল্যকে কাজে লাগিয়ে সাকিব দিন দিন মাঠের বাইরে ব্যবসার জগতকেও বিস্তৃত করেছেন।

আর সেই কাজটি করতে গিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন সাকিব। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করা, পুলিশ হত্যার আসামির জুয়েলারি শোরুম উদ্বোধন কিংবা অনলাইন বেটিং সাইটের বিজ্ঞাপনে পণ্যদূত হওয়ার জন্য চুক্তি করার মতো অপরাধের সঙ্গে নিজেকে জড়িয়েছেন আরো আগেই।

সর্বশেষ পুঁজিবাজারে শেয়ার কারসাজির দায়ে গতকাল সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এআর
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর