ঘরের মাঠে ৪৬ রানের লজ্জায় ডুবলো ভারত

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৪:০৪ পিএম

কিছু দিন আগেই নিজের মাটিতে বাংলাদেশকে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে যেনতেনভাবে হারিয়ে দারুণ ফর্মে থাকা টিম ইন্ডিয়া এবার এমন এক রেকর্ড গড়লো যা দেশটির লাখো কোটি ক্রিকেটপ্রেমীদের কাছে রীতিমতো দুঃস্বপ্নের মতো। বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে গেছে এমনই এক ঘটনা।

টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে সর্বনিম্ন ইনিংসের লজ্জায় ডুবলো ভারত। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট করতে নেমেই গুটিয়ে গেছে অবিশ্বাস্য ৪৬ রানে। চোখের পলক ফেলতে না ফেলতেই উইকেট পড়ছে চিন্নাস্বামীতে।

এটি টেস্ট ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর, ভারতের মাটিতে সর্বনিম্ন এবং এশিয়ার মাটিতেও সর্বনিম্ন স্কোর। টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর ৩৬। ২০২০ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে ভুলে যাওয়ার মতো এই রেকর্ড গড়েছিল ভারত। দেশের মাটিতে এর আগে ভারতের সর্বনিম্ন দলীয় স্কোর ছিল ৭৫ রান।

ভারতের প্রথম ইনিংসে রানের খাতা খুলতেই পারেননি পাঁচ ব্যাটার। এর আহে, ১৯৯৯ সালে মোহালিতে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই ভারতের ৫জন আউট হয়েছিলেন শূন্য রানে। সেদিন ভারত অলআউট হয়েছিল ৮৩ রানে। যদিও এক ইনিংসে এমন কিছু ভারতের জন্য নতুন নয়।

টসে জিতে ব্যাটিং নেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু মেঘলা আবহাওয়ায় উইলিয়াম ও’রুরকির সুইংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ কোহলিদের। দলের পাঁচ ব্যাটার আউট হন রানের খাতা না খুলেই। দুই অঙ্কের রান স্পর্শ করেন মাত্র দু’জন ব্যাটার। সব মিলিয়ে একাধিক লজ্জার রেকর্ড গড়লো গৌতম গম্ভীরের দল।

ঘরের মাঠে এতদিন পর্যন্ত টেস্টের এক ইনিংসে সর্বনিম্ন রান ছিলো ৭৫। দিল্লিতে, ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৭৫ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। কিন্তু এদিন তারও কম রানে থেমে গেল রোহিত বাহিনী। চলতি বছরেই টেস্টে অভিষেক হওয়া রুরকির দাপটে দিশেহারা স্বাগতিকরা।

লাঞ্চের আগে ৩৪ রান তুলতেই নেই ভারতের ৬ উইকেট। তার মাঝে ৪ জন ফিরেছেন শূন্য রানে। সপ্তম ওভারে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক। কিছুক্ষণ থিতু হওয়া জয়সোয়ালকেও ১৩ রানে ফেরান ও’রুর্কি। বাকিদের আসা যাওয়ার মাঝে কেবল থিতু ছিলেন ঋশভ পন্ত।

লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনও শূন্য রানে ফিরে ভারতকে নিয়ে যান লজ্জার রেকর্ডের কাছে। এর মধ্যে ৪৯ বলে ২০ রানে ফেরেন পন্ত।

আর বুমরাহ ফেরেন ১ রানে। শেষদিকে বেশ কিছুক্ষণ লড়াই চালান মোহাম্মদ সিরাজ ও কুলদ্বীপ যাদব। কিন্তু তাদের জুটিটি দীর্ঘস্থায়ী হয়নি।

পাঁচ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ম্যাট হেনরি। কুলদীপ যাদবকে আউট করে মাত্র ২৬ টেস্টে একশ’ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হেনরি। ৪ উইকেট নিয়েছেন ও’রুর্ক। বাকি উইকেটটি সাউদির।

এআরএস
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর