শ্রীলঙ্কায় খেলতে দ্বীপদেশে তিন টাইগার

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০১:৩৫ পিএম

লঙ্কা প্রিমিয়ার লিগ মাতাতে দ্বীপদেশে গেছেন তিন টাইগার। ডাম্বুলা সিক্সার্সে খেলবেন তাওহীদ হৃদয় আর মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি মাতাবেন তাসকিন আহমেদ। দেশবাসীর কাছে দোয়া চেয়ে গেছেন ঢাকা এক্সপ্রেস। হৃদয় বলছেন, ভিনদেশি লিগে খেললে উন্নতি হবে সবার।

অন্যদের মতো ডট খেলায় মাতেননা, ধুপধাপ পেটানোয় ওস্তাদ। চাপের মুহূর্তে বড় শট খেলতে কলিজা লাগে, বড়সড় কলিজাই আছে তাওহীদ হৃদয়ের। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ছয়, হাসারাঙ্গার বলে ওভার বাউন্ডারির হ্যাটট্রিকও গড়েছিলেন ডালাসে।

এবার নিজ মাঠেই কি বাংলার নয়া ছক্কার রাজার কাছে মার খাবেন হাসারাঙ্গা? পয়লা জুলাই থেকে মাঠে গড়াচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ। এলপিএল খেলতে দ্বীপদেশে গেছেন তিন টাইগার। হৃদয়ের সঙ্গী দুই পেসার তাসকিন আর মোস্তাফিজ।

তিন ক্রিকেটার খেলবেন লঙ্কান লিগে। সাকিব, রিশাদ, সাইফউদ্দিন ও শরিফুল এই চার জন যাবেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে। তরতর করে টাইগারদের কদর বাড়ছে ভিনদেশি লিগে।

গেলোবারও এলপিএলে খেলেছেন, জাফনা কিংসের জার্সিতে দুর্দান্ত পারফর্মও করেছিলেন হৃদয়। এবার দেখা যাবে ডাম্বুলা সিক্সার্সে। একই দলে আলো কাড়বেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও।

আইপিএলে ধোনির সান্নিধ্যে যেন নতুন করে নিজেকে ফিরে পেয়েছেন দ্য ফিজ। বিশ্বকাপটাও মন্দ যায়নি। তার কাটার স্লোয়ার নানা ভ্যারিয়েশন দেখতে লঙ্কান লিগে চোখ থাকবে টাইগার ভক্তদের।

ডাম্বুলায় দুই বাংলাদেশি, হৃদয়ের স্টাম্প উপড়ে ফেলার মিশনে থাকবেন তাসকিন আহমেদ। ঢাকা এক্সপ্রেস গায়ে চড়াবেন কলম্বো স্ট্রাইকার্সের জার্সি।

সোমবার উদ্বোধনী ম্যাচেই খেলবে হৃদয়, মোস্তাফিজের ডাম্বুলা। ২ জুলাই দেখা যাবে তাসকিনদের খেলা। একুশ জুলাই পর্যন্ত চলবে লঙ্কান প্রিমিয়ার লিগ।

একাত্তর/আরএ
শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে লঙ্কান সরকার। বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিকেট বোর্ডের...
মিরপুরে প্রথম ওয়ানডেতে ২৬ রানের রোমাঞ্চকর জয়ের পর তিন ম্যাচের সিরিজে এখন চালকের আসনে নিউজিল্যান্ড। সোমবার দ্বিতীয় ওয়ানডেতে যখন দুই দল মাঠে নামবে, তখন কিউইদের লক্ষ্য থাকবে সিরিজ নিশ্চিত করা, আর...
মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার এক অবিশ্বাস্য রূপকথা লিখল ইতালি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই নেপালকে ১০ উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল তারা।
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে আইসিসির সাথে বাংলাদেশের বিরোধ এখন নিছক সতর্কবার্তার পর্যায় পেরিয়ে বড় ধরনের ক্ষতির রূপ নিয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর