বড় লিড দক্ষিণ আফ্রিকার, শুরুতেই সাজঘরে সাদমান-মুমিনুল

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৩:০৫ পিএম

বড় লিডে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার ২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে টাইগাররা। এমন সমীকরণে শুরুতেই ৪ রানেই দুই উইকেট  হারিয়েছে বাংলাদেশ। সাজঘরে ফিরে গেছেন সাদমান ইসলাম ও মমিনুল হক।

৬ উইকেটে ১৪০ রান নিয়ে দিন শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের লক্ষ্য ছিলো দ্রুত প্রোটিয়াদের অলআউট করা। কিন্তু সপ্তম উইকেটে ভেরেইনা-মুল্ডারের রেকর্ড জুটি (১১৯ রান) গড়ে দ্রুতই লিড বাড়িয়ে নেয় সফরকারীরা। এরপর পিটের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন ভেরেইনা।

শেষ পর্যন্ত টিকে ভেরেইনা পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা। ৩০৮ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকা থামে ২০২ রানের লিড নিয়ে।

সাদমান-মমিনুনকে হারিয়ে এখন ক্রিজে রয়েছেন ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৮৮.৪ ওভারে ৩০৮ (আগের দিন ১৪০/৬) (ভেরেইনা ১১৪, মুল্ডার ৫৪, মহারাজ ০, পিট ৩২, রাবাদা ২*; হাসান ১৯-২-৬৬-৩, মিরাজ ১৫.৪-০-৬৩-২, তাইজুল ৩৬-৩-১২২-৫, নাঈম ১৮-১-৪৯-০)

বাংলাদেশ ২য় ইনিংস: ৭ ওভারে ১৯/২

একাত্তর/আরএ
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর