ভারতের ‘প্রতিশোধের’ ম্যাচে টানা দ্বিতীয় শিরোপা বাংলাদেশের

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গত আসরে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ, হয়েছিল চ্যাম্পিয়নও। পরে আসরে অর্থাৎ রোববার দুবাইয়ে বাংলাদেশ-ভারতের ফাইনালটা টিম ইন্ডিয়ার জন্য মূলত ছিল প্রতিশোধের। কিন্তু ঘটনা ঘটলো উল্টোটা। উত্তেজনাকর ম্যাচটি জিতে এশিয়ো যুবাদের টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুললো বাংলাদেশ।

১৯৮ রানের পুঁজি খুব একটা বড় না হলেও সেই লক্ষে টিকতে পারলো না ভারত। আজিজুল হাকিমের দল জয় তুলো নিলো ৫৯ রানে। গত বছর দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল বাংলাদেশ।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সংগ্রহ বড় হয়নি দলের। পাঁচ বল থাকতে ১৯৮ রানে অলআউট বাংলাদেশের যুবারা। 

বাংলাদেশ যুবা দলের হয়ে ওপেনার জাওয়াদ আবরার ২০ রান করেন। তিনে নামা অধিনায়ক আজিজুল হক তামিম ১৬ রান করে সাজঘরে ফেরেন। চারে নামা মোহাম্মদ শিহাব জেমস খেলেন ৪০ রানের ইনিংস। পাঁচে নামা রিজান হোসেন সর্বোচ্চ ৪৭ রান করেন। উইকেটরক্ষক ফরিদ হাসান ৩৭ রান যোগ করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। দলীয় চার রানেই আয়ুশ মহাত্রেকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন এই পেসার। বিপদের আভাস দিচ্ছিলেন আলোচিত কিশোর বৈভব সুর্যবংশী। কিন্তু তাকে বাড়তে দেননি মারুফ মৃধা। খানিক পরেই রিজান ফেরান আন্দ্রে সিদ্ধার্থকে। 

এরপরেই মূলত ম্যাচে ফেরার চেষ্টায় ভারত। দলীয় চার রানেই আয়ুশ মহাত্রেকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন এই পেসার ফাহাদ। বিপদের আভাস দিচ্ছিলেন আলোচিত কিশোর বৈভব সুর্যবংশী। কিন্তু তাকে বাড়তে দেননি মারুফ মৃধা। খানিক পরেই রিজান ফেরান আন্দ্রে সিদ্ধার্থকে।  

এরপরেই মূলত ম্যাচে ফেরার চেষ্টায় ভারত। কেপি কার্তিকেয়া আর মোহাম্মদ আমানের ২৯ রানের জুটি বেশ অনেকটাই এগিয়ে দেয় ভারতকে।

৭৩ রানে তিন উইকেট থেকে ৮১ রানে যখন ছয় উইকেট নেই, তখন থেকে ম্যাচের পাল্লা ভারী হতে থাকে বাংলাদেশের দিকে। এরপর তারা আর বেশি দূর আগাতে পারেনি। ১৩৯ রানেই শেষ হয়ে যায় তাদের সবকটি উইকেট।

বাংলাদেশের বোলারদের মধ্যে আজিজুল হাকিম, ইকবাল হোসেন ইমন তিনটি করে, আল ফাহাদ দুটি এবং মারুফ মৃধা ও রিজান হোসেন একটি করে উইকেট নেন।

প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচন হয়েছেন পেসার ইকবাল হোসেন ইমন (৩/২৪)।

একাত্তর/এসি
২০২৫ সালের এশিয়া কাপে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মাঝে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানি দলপতির সঙ্গে করমর্দন করতে অস্বীকার করার পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচে এটি নিয়মিত দৃশ্য...
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল কুয়ালালামপুরের বেইউমাস ওভাল মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তারা পেলো ভারতকে। এ নিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠলো বাংলাদেশ।
গ্রুপপর্বে অপরাজিত থেকে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট সিরিজের ফাইনালে উঠেছিলো বাংলাদেশ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে এসেই হোঁচট খেলো টাইগ্রেসরা।...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর