পাকিস্তানে হারিয়ে ফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তারা পেলো ভারতকে। এ নিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠলো বাংলাদেশ।

শুক্রবার দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে সাত রানে দুই উইকেট হারায় পাকিস্তান। দুই ওপেনারই শূন্য করে ফেরেন। ৫৩ রানে পড়ে চতুর্থ উইকেট। ওই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান।  

দলটির হয়ে তিনে নামা রিয়াজুল্লাহ ২৮ রান করেন। চারে নামা অধিনায়ক সাদ বেগ ১৮ রান যোগ করেন। সাতা নামা অলরাউন্ডার ফারহান ইউসুফ ৩২ রানের ইনিংস খেলেন। তার ব্যাটে ১১৬ রান পুঁজি পায় পাকিস্তান। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। তবে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের দারুণ ব্যাটিংয়ে ২২.১ ওভারেই সহজে জয় পেয়েছে টাইগার যুবারা। দলের হয়ে ওপেনার জাওয়াদ আবরার ১৭ রান করেন। তিনে নামা তামিম ৪২ বলে হার না মানা ৬১ রানের ইনিংস খেলেন। সাতটি চার ও তিনটি ছক্কা তোলেন তিনি। মোহাম্মদ শিহাব ২৬ রান যোগ করেন।  

এর আগে বল হাতে বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত করেছেন ইকবাল হোসাইন ইমন। ডানহাতি এই পেসার সাত ওভারে ২৪ রান দিয়ে চার উইকেট তুলে নেন। বামহাতি পেসার মারুফ মৃধা নেন দুই উইকেট। 

অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কার ১৭৩ রান সাত উইকেট হাতে রেখে জেতে ভারত। আট ডিসেম্বর শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ-ভারত।  

একাত্তর/এসি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর