রেকর্ড জয়ে সিরিজ জিইয়ে রাখলো পাকিস্তান

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৭:০৭ পিএম

টানা দুই ম্যাচ হেরে যখন সিরিজ হাতছাড়া হওয়ার দশা, সেখানে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর পাকিস্তান যেভাবে ঘুরে দাঁড়ালো, তা আহত বাঘের আক্রমণ মনে হতে পারে। দুইশ’র বেশি রান তাড়া করতে গিয়ে ৯ উইকেট ও ২৪ বল হাতে রেখে জয় তুলো নিলো পাকিস্তান। তবে কাজটি করেছেন পাকিস্তানের এক ‘অখ্যাত’ ব্যাটার।

শুক্রবার (২১ মার্চ) অকল্যান্ডে তৃতীয় টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে বড় পুঁজি পায় নিউজিল্যান্ড। মার্ক চাপম্যানের ৪৪ বলে ৯৪, অধিনায়ক মাইকেল ব্রাসওয়েল ১৮ বলে ৩১ রানে ২০৪ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। অবশ্য বাকিদের কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি। ১৯.৫ ওভারে ২০৪ রানে অলআউট হয় কিউইরা।

নিউছিল্যান্ডের ২০৫ রানের জবাবে দিতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ হারিস। ২০ বলে ৪১ রান করে আউট হন পাকিস্তান ওপেনার। অপরপ্রান্তে অকল্যান্ডে শুরু থেকেই ডিনামাইটের মতো আছড়ে পড়তে থাকেন ‘অখ্যাত’ হাসান নাওয়াজ। ৪৫ বলে ১০৫ রানের (১০ চার ও ৭ ছক্কা) হার না মানা এক ইনিংস খেলেন তিনি। 

তাকে সঙ্গ দেন সালমান আগা। তিনি খেলেন ৩১ বলে ৫১ রানের ইনিংস। টি-টোয়েন্টিতে দুইশোর বেশি রান তাড়া করে সবচেয়ে কম ওভারে জয়ের রেকর্ড এটি।

স্কোয়াডে রিজওয়ান, বাবরদের না থাকার যে শূন্যতা, তা এদিন একই পূরণ করে ম্যাচ সেরা হয়েছেন হাসান নাওয়াজ।

সিরিজ নির্ধারণে এখন দুটি ম্যাচ বাকি। পরের ম্যাচ ২৩ মার্চ।

একাত্তর/এসি
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করলেন পাকিস্তানের অধিনায়ক ও অলরাউন্ডার ফাতিমা সানা। জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করে নারী ক্রিকেটের ইতিহাসে...
পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর