ঘরের মাঠে টানা ছয় হারের পর টেস্ট জিতলো বাংলাদেশ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ পিএম

ঘরের মাঠে ২০২৩ সালে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। এরপর হয়েছে গেছে আরও ছয়টি ম্যাচ। তবে এর কোনোটিতেই জেতা হয়নি। এমনকি জয় হাত ছাড়া হয়ে গেছে জিম্বাবুয়েকে পেয়েও। তবে লাগাতার হারের পর এবার জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ে দেখা পেলো শান্ত বাহিনী।

বুধবার (৩০ এপ্রিল) চট্টগ্রামে সফরকারী জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে প্রায় সাত বছর পর জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট জিতলো টাইগার বাহিনী। মিরাজময় এই জয়ে ১-১ ব্যবধানে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ।

চট্টগ্রামে প্রথম ইনিংসে ২২৭ রান করেছিল জিম্বাবুয়ে। জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪৪৪ রান করে। ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১১১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ফলে ইনিংস এবং ১০৬ রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে জয় নিশ্চিত করেছেন মেহেদী মিরাজ। এর আগে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন তিনি, পেয়েছে সেঞ্চুরি। দ্বিতীয় টেস্টে আরেক বাংলাদেশি ব্যাটার সাদমান ইসলামও সেঞ্চুরির দেখা পেয়েছেন।

জিম্বাবুয়ের প্রথম ইনিংসে নিক ওয়েলস (৫৪) ও উলিয়ামস (৬৭) ছাড়া উল্লেখযোগ্য স্কোর কেউ করতে পারেন নাই।

দুই টেস্টে ১১৬ রান এবং ১৫ উইকেট শিকার করেছেন মিরাজ। ফলে এদিন ম্যাচসেরার সঙ্গে সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। 

একাত্তর/এসি
ক্রিজের একপ্রান্তে ভারতীয় বোলারদের অলআউট আক্রমণ, আর অন্যপ্রান্তে তরুণ ব্যাটার সোনাল দিনুশার অবিশ্বাস্য ও মহাকাব্যিক লড়াই। এই লড়াইয়ের ওপর ভর করেই ভারতকে শেষ দিনে জয়বঞ্চিত করে দ্বিতীয় টেস্টটি ড্র...
ডারউইনের ঐতিহাসিক জয়ের পর ম্যাকের টেস্টে অন্য এক বাংলাদেশকে দেখল ক্রিকেট বিশ্ব। অজি পেসার মিচেল স্টার্কের তোপ ও নাথান লায়নের ঘূর্ণিতে মাত্র দুই দিনেই শেষ হয়ে গেছে দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচটি।...
ম্যাকেতে বোলারদের সম্পূর্ণ দাপটে কাটলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন। পেসারদের জন্য লাল বলের অনবদ্য রোমাঞ্চকর পরিবেশ এবং ক্রমাগত মুভমেন্টের মুখে চরম ব্যাকফুটে...
মাররারা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে যখন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স এসে বসলেন, তখন তাঁর মুখচ্ছবিতে স্পষ্ট ধরা পড়ছিল সীমাহীন হাহাকার ও স্তম্ভিত হওয়ার ছাপ! এর আগেও অজিদের অধিনায়ক...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর