অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নিউজিল্যান্ড কিংবদন্তি টেইলর

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রস টেইলর। মায়ের জন্মভূমি সামোয়ার হয়ে খেলবেন তিনি।

ওমানের মাটিতে আসন্ন এশিয়া-ইস্ট এশিয়া-প্যাসিফিক টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের সামোয়া জাতীয় দলে ডাক পেয়েছেন টেইলর। বাছাই পর্ব টপকাতে পারলে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে সামোয়া।

সামোয়ার হয়ে খেলতে উদগ্রীব হয়ে আছেন টেইলর। তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দের সাথে আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছি যে, নীল জার্সি গায়ে সামোয়ার হয়ে খেলতে যাচ্ছি। এটা শুধু আমার প্রিয় খেলায় ফেরার বিষয় নয়, এটা আমার ঐতিহ্য, সংস্কৃতি, গ্রাম এবং পরিবারকে প্রতিনিধিত্ব করার বিশাল সম্মান। আমি দলে যোগ দেয়া, অভিজ্ঞতা শেয়ার করা এবং খেলায় অবদান রাখার সুযোগ পেয়ে রোমাঞ্চিত।

আইসিসির নিয়ম অনুযায়ী, একটি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার তিন বছর পর অন্য দেশের হয়ে মাঠে নামা যাবে। ২০২২ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ খেলেছেন তিনি। তিন বছর হয়ে যাওয়ায় অন্য দেশের হয়ে খেলতে কোন বাধা নেই টেইলরের।

২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ১১২ টেস্ট, ২৩৬ ওয়ানডে এবং ১০২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন টেইলর। টেস্টে ৭ হাজার ৬৮৩, ওয়ানডে ৮ হাজার ৬০৭ এবং টি-টোয়েন্টিতে ১ হাজার ৯০৯ রান করেছেন তিনি।

৮ অক্টোবর থেকে শুরু হবে এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক অঞ্চলের লড়াই।

একাত্তর/আরএ
নিউজিল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ৯২ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ঐতিহাসিক জয় তুলে নিয়েছে মিশর। কিন্তু মাঠের সেই রাজকীয় উৎসবের রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরে এক বড়সড় ধাক্কা খেল...
মোহাম্মদ সালাহর নেতৃত্বে ইতিহাস গড়লো মিশর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের স্বাদ নেওয়ার পাশাপাশি শেষ ষোলোয় ওঠার স্বপ্নও জিইয়ে রাখলো আফ্রিকার প্রতিনিধিরা। 
ফুটবল বিশ্বকাপের জি-গ্রুপের লড়াইয়ে এবার মুখোমুখি হচ্ছে মিশর ও নিউজিল্যান্ড। দুই দলের সামনেই ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো জয়ের মুখ দেখেনি কেউই, তাই ভ্যাঙ্কুবারের এই...
মাঠের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে যখন গ্যালারির ৭০ হাজার দর্শককে উন্মাদনায় ভাসিয়েছে ইরান, ঠিক তখনই মাঠের বাইরের এক চরম নোংরা ও বৈষম্যমূলক রাজনীতির শিকার হলো ‘টিম মেল্লি’।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর