হার দিয়ে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১০:৪৯ এএম

হার দিয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল। 

বুধবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল টাইগাররা। 

এ ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১৭ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের পর, দারুণ জয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো আফগানরা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২২১ (সাইফ ২৬, তানজিম ১০, শান্ত ২, হৃদয় ৫৬, মিরাজ ৬০, জাকের ১০, সোহান ৭, তানজিম ১৭, হাসান ৫, তাসকিন ৪*, তানভির ১১; বাশির ৪-০-২৫-০, ওমারজাই ৯-০-৪০-৩, গাজানফার ৯.১-১-৫৫-২, খারোটে ১০-১-৩২-১, রাশিদ ১০-০-৩৮-৩, নাবি ৬-০-২৭-০)।

আফগানিস্তান: ৪৭.১ ওভারে ২২৬/৫ (গুরবাজ ৫০, ইব্রাহিম ২৩, আটাল ৫, রেহমাত ৫০, শাহিদি ৩৩*, ওমারজাই ৪০, নাবি ১১*; তাসকিন ৮-০-৫০-০, হাসান ৮-০-৪০-০, তানভির ১০-০-৪২-১, তানজিম ৭-১-৩১-৩, মিরাজ ১০-১-৩২-১, সাইফ ৩.১-০-২৪-০, শান্ত ১-০-৪-০)।

ফল: আফগানিস্তান ৫ উইকেটে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে আফগানিস্তান ১-০তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: আজমাতউল্লাহ ওমারজাই।

একাত্তর/আরএ
মাত্র ১৪১ রানে জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়েও জয়ের দেখা পেলো না বাংলাদেশ। নাহিদ রানার ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর ব্যাটারদের ব্যর্থতায় ২৫ রানের হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো টাইগাররা।
অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ বা ধবলধোলাই করার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবের খুব কাছেও পৌঁছে গিয়েছিল শরিফুল ইসলামের আগুনঝরা বোলিংয়ে।
মিরপুরে প্রথম ওয়ানডেতে ২৬ রানের রোমাঞ্চকর জয়ের পর তিন ম্যাচের সিরিজে এখন চালকের আসনে নিউজিল্যান্ড। সোমবার দ্বিতীয় ওয়ানডেতে যখন দুই দল মাঠে নামবে, তখন কিউইদের লক্ষ্য থাকবে সিরিজ নিশ্চিত করা, আর...
দুই ব্যাটার হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের জোড়া হাফ-সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান করেছে সফরকারী নিউজিল্যান্ড।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর