কেকেআর থেকে মুস্তাফিজকে বাদ দিতে বিসিসিআইয়ের নির্দেশ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। সংস্থাটির সচিব দেবজিৎ সাইকিয়া এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। খবর এনডিটিভির।

সাইকিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, সাম্প্রতিক ঘটনাবলীর কারণে, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজি কেকেআরকে নির্দেশ দিয়েছে যে, তাদের দলের একজন খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে (বাংলাদেশ) ছেড়ে দিতে হবে। বিসিসিআই আরও জানিয়েছে যে, যদি তারা কোনো রিপ্লেসমেন্ট চান, তাহলে বিসিসিআই তা অনুমোদন করবে।

গত মাসের আইপিএল মিনি-নিলামে কেকেআর মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি রুপিতে কিনেছিলো। চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তীব্র নিলামযুদ্ধের পর এই রেকর্ড মূল্যে বাংলাদেশের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে তিনি কেকেআর-এ যোগ দিয়েছিলেন।

এই সিদ্ধান্তের পিছনে রয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এবং বাংলাদেশে সাম্প্রতিক অশান্তি, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু (বিশেষত হিন্দু সম্প্রদায়ের ওপর) হামলার খবর। এই ঘটনাগুলো ভারতে ব্যাপক প্রতিবাদ ও রাজনৈতিক সমালোচনার জন্ম দিয়েছে। বিজেপি, শিবসেনাসহ বিভিন্ন নেতা এবং আধ্যাত্মিক ব্যক্তিত্বরা কেকেআর এবং তার সহ-মালিক শাহরুখ খানের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন।

এর আগে বিসিসিআই সরকারের কোনো নির্দেশ না থাকায় ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি অনুসরণ করলেও, জনমতের চাপে এবার এই পদক্ষেপ নেওয়া হলো। 

মুস্তাফিজুর ২০২৬ আইপিএল নিলামে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে দলে স্থান পেয়েছিলেন। কিন্তু বাদ দেওয়ার নির্দেশ কেকেআর-এর জন্য এটি একটি বড়ো ধাক্কা। মুস্তাফিজুরকে দলের ডেথ ওভারের বিশেষজ্ঞ হিসেবে দেখা হচ্ছিল। তার অনুপস্থিতিতে বোলিং আক্রমণে ফাঁকা পড়বে। এখন দলকে ম্যাথিশা পাথিরানা (১৮ কোটি রুপিতে কেনা) এবং অন্য ভারতীয় পেসারদের ওপর নির্ভর করতে হবে। 

এদিকে বিসিসিআই রিপ্লেসমেন্ট খেলোয়াড় নেওয়ার অনুমতি দিলেও, ৯.২০ কোটি টাকা পুরোপুরি ফেরত পাওয়া যাবে কি না তা এখনও স্পষ্ট নয়।

কেকেআর এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

একাত্তর/এসি
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কঠোর অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন পাকিস্তানের...
আসন্ন আইপিএল ২০২৬ আসর থেকে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া এবং এর জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনায় তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির জেরে বড় সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর