হাসিনা থাকতে পারলেও মুস্তাফিজ কেন খেলতে পারে না, প্রশ্ন রশিদ লতিফের

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম

আসন্ন আইপিএল ২০২৬ আসর থেকে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া এবং এর জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি বিতর্কিত সিদ্ধান্তের প্রেক্ষাপটে দুই দেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে সোজা জানিয়ে দিয়েছে, চলমান পরিস্থিতিতে তাদের পক্ষে ভারত যাওয়া সম্ভব নয়, ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় নিতে হবে। 

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপির চড়া মূল্যে মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও সাম্প্রদায়িক পরিস্থিতির দোহাই দিয়ে ভারতীয় বোর্ড থেকে ফ্র্যাঞ্চাইজিটিকে নির্দেশ দেওয়া হয় মুস্তাফিজকে ছেড়ে দেয়ার জন্য। কট্টরপন্থী গোষ্ঠীর চাপের মুখে ভারতীয় বোর্ডের এই নতি স্বীকারকে ভালোভাবে নেয়নি বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

ভারতের এই দ্বিমুখী আচরণের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি ভারতের নীতি নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, অবাক হবার বিষয় হলো, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে, কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দিতে পারে না।

তিনি আরও উল্লেখ করেন, খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে অস্বীকৃতি জানাতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো ভারতের মাটিতে হবার কথা ছিল। কিন্তু মুস্তাফিজ ইস্যু এবং বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিসিবি তাদের অবস্থান পরিষ্কার করেছে।

রোবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) পাঠানো এক ই-মেইল বার্তায় বিসিবি জানিয়েছে, বর্তমান প্রেক্ষাপটে নিরাপত্তার শঙ্কায় ভারতে দল পাঠানো তাদের পক্ষে সম্ভব নয়। তারা ভারতের পরিবর্তে অন্য কোনো ভেন্যুতে তাদের ম্যাচগুলো আয়োজনের অনুরোধ জানিয়েছে।

বিশ্বকাপের মতো বড় আসরের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের এই কঠোর অবস্থান আইসিসিকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ সিদ্ধান্তের প্রভাব এখন আন্তর্জাতিক আসরের ওপর পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

একাত্তর/এসি
ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কঠোর অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন পাকিস্তানের...
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনায় তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির জেরে বড় সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। সংস্থাটির সচিব দেবজিৎ...
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬-এর মিনি নিলামে ৯.২০ কোটি রুপিতে কিনে নেওয়ার পর থেকেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বিতর্কের মুখে পড়েছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর