অনিশ্চয়তায় বিশ্বকাপ জার্সি উন্মোচন স্থগিত পিসিবির

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে পাকিস্তানের অস্বস্তিকর অবস্থান র আরও এক ধাপ ঘনীভূত হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ‘অনিবার্য কারণ’ দর্শিয়ে শেষ মুহূর্তে জাতীয় দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন অনুষ্ঠান বাতিল করেছে।

শনিবার, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টসের পরপরই এই জার্সি উন্মোচনের কথা ছিল। সূত্রমতে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত ছাড়পত্র না পাওয়ার কারণেই এই স্থগিতাদেশ। মন্ত্রণালয় সোমবার পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে। 

ততক্ষণ পর্যন্ত পিসিবি এমন কোনো প্রতীকী পদক্ষেপ নিতে নারাজ যা তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত বলে গণ্য হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত না পাওয়ায় পিসিবি জাতীয় দলের কিট বা জার্সি উন্মোচন স্থগিত করে। সরকার চূড়ান্ত সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত বোর্ড কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নিচ্ছে না।

পিসিবি দাপ্তরিকভাবে জানিয়েছে, তারা সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে। এই মুহূর্তে পাকিস্তানের ক্রিকেটীয় রোডম্যাপ পুরোপুরিভাবে কূটনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝে এই অনিশ্চয়তা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের জন্য বাড়তি মানসিক চাপ তৈরি করছে। দল প্রস্তুতি চালিয়ে গেলেও চূড়ান্ত অনুমোদনের অভাব নানা জল্পনার জন্ম দিচ্ছে।

ভারতীয় সংসবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, পিসিবি ইতোমধ্যেই ২ ফেব্রুয়ারি ভোরে কলম্বোর উদ্দেশ্যে দলের যাত্রার সব আয়োজন শেষ করেছে। এর ফলে বিশ্বকাপ বা ১৫ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ বর্জনের সম্ভাবনা প্রায় নাকচ হয়ে যাচ্ছে।

সূত্রের ভাষ্যমতে, ভারত ও পাকিস্তানের মধ্যকার আইসিসি ইভেন্টের সব ম্যাচ ২০২৭ সাল পর্যন্ত নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের লক্ষ্যে বিসিসিআই, পিসিবি এবং আইসিসি একটি ত্রিপক্ষীয় চুক্তিতে আবদ্ধ হয়েছে। এছাড়া, পাকিস্তানের বিশ্বকাপের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই টুর্নামেন্ট বা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার মতো কোনো যৌক্তিক ভিত্তি এই মুহূর্তে নেই।

একাত্তর/এসি
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করলেন পাকিস্তানের অধিনায়ক ও অলরাউন্ডার ফাতিমা সানা। জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করে নারী ক্রিকেটের ইতিহাসে...
পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর