মুখে হাত দিয়ে গালি দিলেই সরাসরি লাল কার্ড!

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পিএম

ফুটবল মাঠে প্রতিপক্ষের সাথে ঝগড়া করার সময় মুখে হাত চাপা দিয়ে কথা বলছেন? সাবধান! এবার হয়তো সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হতে পারে আপনাকে। বিশ্ব ফুটবলের আইনপ্রণেতা সংস্থা 'আইফ্যাব' ভ্যাঙ্কুভারে এক বিশেষ বৈঠকে ফুটবলের নিয়মে এমন এক অদ্ভুত, কিন্তু কড়া পরিবর্তন এনেছে, যা ফুটবল বিশ্বে বেশ শোরগোল ফেলে দিয়েছে। অর্থাৎ, ফুটবল খেলায় মুখ ঢেকে গালি দেয়ার দিন শেষ।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফিফার অনুমোদনে আনা এই নতুন নিয়ম অনুযায়ী, মাঠের ভেতর কোনো খেলোয়াড় যদি প্রতিপক্ষের সাথে তর্কে জড়ানোর সময় নিজের মুখ ঢেকে রাখেন (যাতে লিপ-রিডিং বা ঠোঁট দেখে কথা বোঝা না যায়), তবে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখাতে পারবেন।

মূলত চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ানি রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াসকে মুখ লুকিয়ে বর্ণবাদী গালি দিয়েছেন, এমন অভিযোগ ওঠার পরই ফিফা এই কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মাঠের ভেতর কে কাকে কী বলছেন, তা স্বচ্ছ রাখতেই এই 'মাউথ-কভারিং' নিষেধাজ্ঞা।


শুধু মুখ ঢাকা নয়, রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে দলবল নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পুরোনো অভ্যাসটিও এবার দামী পড়বে। নতুন সংশোধনী অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি রাগের মাথায় মাঠ ত্যাগ করেন, তবে তাকে লাল কার্ড দেওয়া হবে। এমনকি কোনো কোচ বা টিম অফিসিয়াল যদি খেলোয়াড়দের মাঠ থেকে চলে যেতে প্ররোচিত করেন, তবে তিনিও একই শাস্তির মুখে পড়বেন।

সাম্প্রতিক আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে মরক্কোর বিপক্ষে পেনাল্টির প্রতিবাদে সেনেগাল দলের মাঠ ছেড়ে চলে যাওয়ার সেই নাটকীয় ঘটনার পরই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এই নিয়ম পাসের জন্য উঠেপড়ে লাগেন। ফিফা জানিয়েছে, মাঠে রেফারিই হলেন সর্বময় ক্ষমতার অধিকারী।

আইফ্যাব জানিয়েছে, এই নিয়মগুলো এখনই সব লিগে বাধ্যতামূলক করা হচ্ছে না। ফিফার মতো টুর্নামেন্ট আয়োজকরা চাইলে তাদের প্রতিযোগিতায় এটি কার্যকর করতে পারবে। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলকেই আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই নতুন আইন সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।


এদিকে ভিনিসিয়াসকে গালি দেয়ার অপরাধে প্রেস্তিয়ানিকে এরিমধ্যে ছ’ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। বর্ণবাদ প্রমাণিত না হলেও তিনি সমকামীবিদ্বেষী মন্তব্য করার কথা স্বীকার করেছেন। যদি তিনি আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে ডাক পান, তবে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে প্রথম দুটি ম্যাচ তিনি খেলতে পারবেন না।

সব মিলিয়ে আগামী ১১ জুন মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে যখন বিশ্বকাপের পর্দা উঠবে, তখন ফুটবলারদের শুধু পা নয়, নিজেদের মুখ আর মেজাজ—দুটোর ওপরই নিয়ন্ত্রণ রাখতে হবে। নতুবা রেফারির পকেটে থাকা ওই লাল কার্ডটি মুহূর্তেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিতে পারে!

তথ্যসূত্র: আল জাজিরা

আরবিএস
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর