গারনাচোকে কেনো ‘আনফলো’ করলেন মেসি

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১০:৪০ পিএম

স্পেন ছেড়ে আর্জেন্টিনার নাগরিকত্ব, হতে চান লিওনেল মেসির সতীর্থ। প্রীতি ম্যাচে খেলেও ছিলেন মেসির সাথে। সম্প্রতি দৃষ্টিনন্দন এক গোল করে আলোচনায় উঠে এসেছেন এই ম্যানইউ তারকা। তবে সেখানেই বাধে বিপত্তি। গোল করে রোনালদোর স্টাইলে উদযাপন করায় নাকি মেসি তাকে আনফলো করে দিয়েছেন ইন্সটাগ্রাম থেকে।

অবিশ্বাস্য, অকল্পনীয়... চোখে ধাঁধা লাগানো, ঘোর না কাটানো, টিভি পর্দা থেকে গুডিসন পার্ক সবার একটাই কথা ‘ওহ মাই গোল’!

এমন ভাবতে ভাবতেই চোখে ভেসে উঠলো রোনালদো আর ওয়েনি রুনির সেই চোখ জোড়ানো গোল। তাইতো গারনাচোকে কেউ বলছেন অর্ধেক তুমি ওয়েনি রুনি অর্ধেক রোনালদো। গারনাচোর এই গোলটা নাকি গোল অব দ্য সিজন।

আর্জেন্টাইন ইয়াংস্টার আলেহান্দ্রো গারনাচো। যাকে বলা হয় ভবিষ্যতের লিওনেল মেসি। মেসির সতীর্থ হওয়ার বাসনা নিয়েই নিজ দেশ স্পেন ছেড়ে গায়ে জড়িয়েছেন আর্জেন্টিনার জার্সি। আর লোকে বলে বিশ্বকাপজয়ীর টাচ লেগেই নাকি গারনাচো হয়ে উঠছেন জাদুকরী। তবে সেই গারনাচোকেই নাকি ইন্সট্রাগ্রামে আনফলো করে দিয়েছেন খোদ লিওনেল মেসি। কারণটা কী?

উত্তরটা পাওয়া যায় গারনাচোর গোল সেলিব্রেশনে। গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর ট্রেডমার্ক স্টাইল সিউ উদযাপন করতে দেখা যায় এই ইয়াংস্টারকে। কারণ লিওনেল মেসি নন এই ইমার্জিং হিরোর আইডল নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আলো ছড়িয়েছেন গারনাচো। সেখানেই রোনালদোর সংস্পর্শে হয়ে উঠেন তার পাড় সমর্থক। আর কোনো রাখ ঢাক নেই ভরা মজলিশেই এসব স্বীকার করেন গারনাচো। তাই নাকি ইনস্ট্রাতে গারনাচোকে আনফলো করে দিয়েছেন লিও মেসি। নিজের ইউটিউব চ্যানেলে এমন দাবি করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার রিও ফার্ডিনান্ড।

ফার্ডিনান্ড বলেন, গারনাচো কোনো রাখঢাক না রেখেই বলে বেড়ায় মেসির চেয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ও বেশি পছন্দ করে তাই মেসি ওকে ইন্সট্রাগ্রামে আনফলো করে দিয়েছে।

গেলো মার্চে প্রীতি ম্যাচে প্রথমবার আর্জেন্টিনা দলে ডাক পেয়েছিলেন আলেহান্দ্রো গারনাচো। মেসির সাথে খেলার সুযোগও পেয়েছিলেন এই আপকামিং সুপারস্টার।

একাত্তর/আরএ
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর