নারী ফুটবলারদের সামনে নতুন চ্যালেঞ্জ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৯:৩৬ পিএম

বাংলার নারী ফুটবলারদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ। র‌্যাংকিং এবং শক্তি সামর্থ্যে এগিয়ে থাকা সিঙ্গাপুরের সাথে চমক দেখাতে চায় সাবিনা মারিয়ারা। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচে ফেরা সাফ জয়ী নারী ফুটবল দলের। দুটি ফিফা ফ্রেন্ডলির ম্যাচই হবে কমলাপুর স্টেডিয়ামে।

দেশের ফুটবলে বইছে সুবাতাস। একের পর এক বড় দলকে রুখে দিয়ে ছেলেরা করেছে উদযাপন। মাঠে উপস্থিত জামাল রাকিব বিশ্বনাথদের উল্লাস দেখেছে নারী ফুটবলাররা। সেই আনন্দ ছুঁয়ে গেছে ওদেরও।

একটা সময় বাফুফের ফ্যাকাসে মুখ বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে বাংলার মেয়েরা। দেশে-বিদেশে জিতেছে একের পর এক শিরোপা। সাউথ এশিয়ার সেরা হয়েও পাল্টায়নি চিত্রটা।

ওদের জন্য নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নানা টালবাহানা।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচে প্রথম এবং সবশেষ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে সাবিনাদের ৩-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরা। মাঝে পেরিয়ে গেছে অনেকটা সময়। বর্তমান দলটা অনেক বেশি আত্মবিশ্বাসী।

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর র‌্যাংকিংয়ে এগিয়ে। তবে বাংলার বাঘিনীরা, টেকনিক, ট্যাকটিস বন্ডিং আর স্ট্যামিনা সবখানেই ওরা প্রমাণিত, একবার নয় বহুবার। পেছন থেকে ওদের এভাবে তৈরি করার কাজ করে গেছে টিম ম্যানেজমেন্ট।

দেশের ফুটবলের দুর্দিনে নারী ফুটবলারই ছিল ফুটবল সমর্থকদের বড় ভরসা। ওদের অর্জনে গর্বিত হয়েছে গোটা বাংলা। সবার সমর্থনে এই হাসিমুখ থাকুক অম্লান। লিখুক বিজয়ের নিত্য নতুন গল্প।

একাত্তর/আরএ
তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
টুর্নামেন্ট শুরুর আগ মূহুর্তে ফেভারিট দলগুলোর পারফরম্যান্স ঘিরে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সমানভাবে আলোচনায় জায়গা করে নিয়েছে সম্ভাব্য চমক দেওয়া কিছু দলও।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর