কখনো বলেননি এমন কিছু বলবেন মেসি!

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০২:১৭ পিএম

মেসি এবার এমন কিছুই বলবেন যা বলেননি আগে। আর্জেন্টিনার সাথে দেড় যুগের জার্নি, পাঁচটা বিশ্বকাপ এবং সেই আরাধ্য ট্রফি জয় এসব গল্পের বাইরেও নতুন কিছু জানাতেই আসছে লিওনেল মেসির নতুন ডকুমেন্টারি ‘মেসি’স ওয়ার্ল্ড কাপ: দ্য রাইজ অব আ লেজেন্ড’।

চার পর্বের সিরিজটি ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি অ্যাপল টিভি প্লাসে রিলিজ পাবে।

ইউরোপ ছেড়ে, সৌদি আরবের লোভনীয় অফারকে পাশ কাটিয়ে প্রাণ জুড়াতেই নাকি সমুদ্র সৈকতের শহর মায়ামিকে আপন করে নিয়েছেন লিওনেল মেসি। তবে চাইলেই কী আর হয়, তিনি কি আর আম আদমি? চাইলেন আর চলে গেলেন অন্তরালে! যথারীতি এই সুপারস্টারকে নিয়ে উত্তর আমেরিকাতেও চলছে পাগলামি। লিওকে এক নজর দেখতে কাজ ফেলে সময় ছেড়ে আমেরিকানরা এখন ছোটেন স্টেডিয়ামে।

লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের প্রায় এক বছর হতে চললো। তারই সেলিব্রেশনে আর্জেন্টিনার রাজধানী বুইনস আইরেসে সাজ সাজ রব। ল্যান্ড অব ফুটবলে মেসি, মারাদোনার এবং ক্যাম্পাসের শ্রেষ্ঠত্ব ফিরে দেখতেই শুরু হয়েছে আট দিনব্যাপী এক্সিবিশন।

এদিকে, সমর্থকদের অ্যাপেটইজার বাড়াতে অ্যাপল প্লাস নিয়ে এসেছে আরও বড় সুখবর। মেসি ম্যাজিক আস্বাদনের সুযোগ নিয়ে আসছে লিওর নতুন ডকুমেন্টারি। চার পর্বের এই ডকুমেন্টারিতে উঠে আসবে আর্জেন্টিনার হয়ে মেসির পাঁচ বিশ্বকাপ জার্নি, সাথে বিশ্বকাপ জয়ের অবিশ্বাস্য গল্প। থাকছে তার পুরনো সাক্ষাৎকারও।

অবশ্যই এমন কিছুই থাকছে যা লিও বলেননি আগে কাউকে। শুক্রবার রিলিজ পায় ডকুমেন্টারিটির অফিশিয়াল ট্রেলার। অ্যাপল টিভি প্লাসে ডকুমেন্টারিটি রিলিজ পাবে আগামী বছরের ২১ ফেব্রুয়ারি।

এবার শুধু সমর্থকদের অপেক্ষার উঁকিঝুঁকি। এ অপেক্ষা মেসিকে আরও একবার নতুন করে দেখার আর জানার। কিংবা নতুন করে তার ভালোবাসার জালে বন্দী হবার!

 

একাত্তর/আরএ
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর