লা লিগায় শিরোপা জয়ে এ পা এগিয়ে রিয়াল মাদ্রিদ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১০:৫৩ এএম

লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে লিগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেলো রিয়াল মাদ্রিদ। এই জয়ে টেবিলের দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার সঙ্গে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট ব্যাবধান দাড়ালো ১৪।

নিয়মিত একাদশের ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যামকে বেঞ্চে বসিয়ে রেখে ফার্স্ট এলিভেন নামান মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি। তাতে মাদ্রিদিস্তানদের শুরুটা ভালো হয়নি। 

প্রথম ২০ মিনিটে একটি আক্রমণও করতে পারেনি রিয়াল। ২৯ মিনিটে দানি কারভাহলের পাস থেকে বল জালে পাঠান ‘তুরস্কের মেসি’ খ্যাত গিল। ১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের আট ম্যাচে দ্বিতীয় গোল এটি। 

শিরোপা পুনরুদ্ধার করতে বাকি পাঁচ ম্যাচে তাদের চাই আর চার পয়েন্ট। ৩৩ ম্যাচে ২৬ জয় ও ছয় ড্রয়ে রিয়ালের পয়েন্ট এখন ৮৪।

ম্যাচ শেষে জয়ের নায়ক গুলেরকে প্রশংসায় ভাসিয়ে রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘আর্দা (গুলের) গোল করেছে, সে ভবিষ্যতে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছে। কোনো সন্দেহ নেই যে আগামী বছর সে এখানেই থাকছে।’

একাত্তর/এসি
ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের ফুটবলে এ যেন এক অবিশ্বাস্য ও ঐতিহাসিক ভূমিকম্প! বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফন্তে। কিন্তু দল ঘোষণার পরপরই পুরো স্পেনে...
চ্যাম্পিয়ন্স লিগের হতাশা কাটিয়ে বার্সেলোনা এখন নিজেদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক রোববারের অপেক্ষায়। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে তারা। এই ম্যাচে শুধু...
লা লিগার শিরোপা লড়াইয়ে এখনই মরণঘণ্টা বাজতে দিচ্ছেন না ভিনিসিয়াস জুনিয়র। রোববার রাতে এসপানিওলের মাঠে রিয়াল মাদ্রিদের ২-০ গোলের জয়ে কার্যত একক আধিপত্য দেখালেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। কিলিয়ান...
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য এক দুঃসংবাদ হলেও, রক্ষণভাগের অতন্দ্র প্রহরী ও ব্রাজিলীয় তারকা এদের মিলিতাওয়ের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ফিনল্যান্ডে সফলভাবে ডান পায়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর