সুখবরের সঙ্গে আর দুঃসংবাদও দিলেন মিলিতাও

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য এক দুঃসংবাদ হলেও, রক্ষণভাগের অতন্দ্র প্রহরী ও ব্রাজিলীয় তারকা এদের মিলিতাওয়ের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ফিনল্যান্ডে সফলভাবে ডান পায়ের মাংসপেশীতে অস্ত্রোপচার করা হয়েছে। তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ বিরতির গল্প, যা মিলিতাওয়ের এই মৌসুমকে কার্যত শেষ করে দিয়েছে।

গত ৩ এপ্রিল মায়োর্কার বিপক্ষে মাঠে ফিরেছিলেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। কিন্তু আলাভেসের বিপক্ষে ম্যাচে আবারও চোটের কবলে পড়েন তিনি। এবার সমস্যা তার ডান পায়ের পেশিতে । মিলিতাওয়ের সামনে দুটি পথ খোলা ছিল, অস্ত্রোপচার ছাড়া চিকিৎসা নিলে মাত্র ৫ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে হয়তো বিশ্বকাপে খেলার সুযোগ পেতেন তিনি।


কিন্তু সেই চিকিৎসায় চোট পুনরায় ফিরে আসার বড় ঝুঁকি ছিল। শেষ পর্যন্ত নিজের দীর্ঘমেয়াদী ক্যারিয়ার এবং রিয়াল মাদ্রিদের প্রতি নিবেদনের কথা ভেবে ৫ মাসের দীর্ঘ বিরতি মেনে নিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। ফিনল্যান্ডের প্রখ্যাত চিকিৎসক ড. লাসে লেম্পাইনেন এই অস্ত্রোপচার সম্পন্ন করেন।

অস্ত্রোপচারের পর সুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী তাইনার সাথে একটি ছবি পোস্ট করেন মিলিতাও। সেখানে তিনি লিখেছেন, যারা আমাকে চেনেন তারা জানেন আমি নিজেকে সেরা শারীরিক অবস্থায় রাখার জন্য কতটা পরিশ্রম করি। কিন্তু দুর্ভাগ্যবশত, রিয়াল মাদ্রিদ এবং জাতীয় দলের হয়ে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে খেলতে আমাকে এখন নিজের শরীরের যত্ন নিতেই হবে।


পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও যোগ করেন, আমার পরিবার, সন্তান এবং স্ত্রীর সমর্থন নিয়ে লড়াই চালিয়ে যাব, কারণ সেরা সময় এখনো আসা বাকি।

মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে মিলিতাওয়ের ছিটকে যাওয়া রিয়াল মাদ্রিদের রক্ষণভাগকে বড় বিপদে ফেলেছে। একই সাথে অন্তত পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হওয়ায় ব্রাজিলের জাতীয় দলের হয়ে তার ভবিষ্যৎ এবং আসন্ন বিশ্বকাপের পরিকল্পনাতেও বড় এক প্রশ্নচিহ্ন পড়ে গেল। তবে ফুটবলার নিজে মনে করছেন, তাড়াহুড়ো করে মাঠে ফেরার চেয়ে সুস্থ হয়ে ফেরাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপাতত কয়েক মাস মাঠের লড়াই ছেড়ে পুনর্বাসন প্রক্রিয়াতেই সময় কাটবে এই 'লস ব্লাঙ্কোস' তারকার।

আরবিএস
মাঠে গোল করে উল্লাসে মেতে ওঠা, পরমুহূর্তেই রেফারি লাল কার্ড উঁচিয়ে ধরা- এমন নাটকে হয়তো সিনেমাকেও হার মানায়! ম্যাচের উত্তেজনায় প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রিয়াল...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর