ভিনিসিয়ুসের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিলো ব্রাজিল

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৯:২২ এএম

অবশেষে ব্রাজিলের জার্সিতে জ্বলে উঠলেন ভিনিসিয়ুস জুনিয়র। আর রাজার মতোই ফিরলো ব্রাজিল। লাতিন আমেরিকার দুই দলের তীব্র উত্তেজনাপূর্ণ ম‍্যাচে ৪-১ গোলে জিতেছে দরিভাল জুনিয়রের দল।

আগের ম্যাচে দুর্বল কোস্টারিকার বিপক্ষে একের পর এক আক্রমণ শানিয়েও গোল না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ভিনি-রদ্রিগোরা।

এই জয়ে কোয়াটার ফাইনালে দৌঁড়ে টিকে রইলো ব্রাজিল। শেষ ম্যাচে কলোম্বিয়াকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।

আক্রমণ ঠেকাতে গিয়ে ম্যাচের ৩০ মিনিটে ব্রাজিলকে পেনাল্টি উপহার দিয়ে বসে প্যারাগুয়ে। সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল। পেনাল্টি মিস করেন লুকাস পাকেতা। কিন্তু ৩৫ মিনিটে দুর্দান্ত এক আক্রমণ থেকে ঠিকই গোল আদায় করে নেয় ব্রাজিল।

৪৩ মিনিটে দ্বিতীয় গোলও আদায় করে নেয় তারা। দারুণ এক আক্রমণ থেকে শুরুতে রদ্রিগোর শট প্রতিহত হলেও ফিরতি শটে ঠিকই বল জালে জড়ান সাভিও। এই গোলের পর দুই দলের খেলোয়াড়েরা সংঘাতেও জড়ায়। তবে গোল ও সংঘাতের রেশ কাটার আগেই বিরতির আগ মুহূর্তে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল আদায় করে নেন ভিনিসিয়ুস।

বিরতির পর ৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে ওমর আলদারেতের দুর্দান্ত এক গোলে ব্যবধান ৩-১ করে ব্রাজিল। এক গোল শোধ করে ব্রাজিলের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করে প্যারাগুয়ের।

তবে প্যারাগুয়ে দ্বিতীয় গোল না পেলেও ব্রাজিল ঠিকই চতুর্থ গোলটি আদায় করে নেয়। ৬৩ মিনিটে ফের বক্সের ভেতর হ্যান্ডবলের কারণে ফের পেনাল্টি উপহার পায় ব্রাজিল। প্রথমবারের মতো এবারও শট নিতে আসেন পাকেতা। তবে এবার আর ভুল করেননি।

একাত্তর/আরএ
ব্রাজিলিয়ান কাপের ম্যাচে জয় পেয়ে মাঠ ছাড়লেও মাঠের বাইরের কান্ডে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সান্তোস তারকা নেইমার। মঙ্গলবার রাতে বেলেন শহরের মাঠে রেমোর বিপক্ষে সান্তোসের ১-০ গোলের জয়ের পর...
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের চরম ব্যর্থতা আর সেই সাথে নেইমারের নিষ্প্রভ পারফর্ম্যান্স, সব মিলিয়ে সময়টা এক ফোটাও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান পোস্টার বয়ের। পেশির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা...
বিশ্বকাপের উত্তাপ গায়ে মেখে ছুটি কাটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের ডেরায় পা রেখেছেন ভিনিসিয়াস জুনিয়র। তবে এই ফেরা শুধু অনুশীলনে ঘাম ঝরানোর জন্য নয়; পেছনে ঘুরপাক খাচ্ছে চুক্তি নবায়ন আর দলবদলের এক...
বিশ্বকাপ থেকে বিদায়ের ক্ষত শুকানোর আগেই ব্রাজিল ফুটবলপ্রেমীদের হৃদয়ে এক চূড়ান্ত ধাক্কা দিলেন নেইমার জুনিয়র! ব্রাজিল জাতীয় দল থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে স্পষ্ট জানিয়ে দিলেন,...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর