মেসির সঙ্গে সেলফি তুলতে মাঠে রীতিমতো ‘মব’

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম

মাঠে লড়াই চলল ৯০ মিনিট, কিন্তু রেফারির শেষ বাঁশি বাজতেই বদলে গেল দৃশ্যপট। প্রতিপক্ষ ভুলে সবাই হয়ে উঠলেন এক অতিমানবের ভক্ত। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর লিওনেল মেসিকে ঘিরে যে লঙ্কাকাণ্ড ঘটল, তা ফুটবল বিশ্বে মেসির আকাশচুম্বী জনপ্রিয়তারই এক জ্বলন্ত প্রমাণ।


বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফিফা র‍্যাঙ্কিংয়ের ১১৫ নম্বর দল মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধে এঞ্জো ফার্নান্দেজ এবং নিকো পাজের গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও পুরো ম্যাচে ছিল না তাদের চেনা ছন্দ। কোচ লিওনেল স্কালোনি এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ দলের এমন নড়বড়ে পারফরম্যান্সে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মৌরিতানিয়া একটি গোল শোধ করলে আর্জেন্টিনার জয়টা ২-১ ব্যবধানের এক বিবর্ণ জয়ে পরিণত হয়।

তবে ম্যাচের ফলাফল বা দলের খারাপ পারফরম্যান্সের চেয়েও বড় খবর হয়ে দাঁড়িয়েছে ম্যাচ শেষের দৃশ্য। খেলা শেষ হওয়ার সাথে সাথেই মৌরিতানিয়ার খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ, সবাই প্রোটোকল ভেঙে দৌড়ে যান মেসির কাছে। উদ্দেশ্য একটাই- আটবারের ব্যালন ডি’অর বিজয়ীর সাথে একটি চিরস্মরণীয় স্মৃতি বা সেলফি বন্দি করা। স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা মেসিকে ঘিরে ধরার আগেই ক্যামেরার ফ্ল্যাশ আর মোবাইল ফোনের ভিড়ে বন্দি হয়ে যান এলএমটেন।


হাজারো মানুষের ভিড়, ক্যামেরার আলো আর ধাক্কাধাক্কির মধ্যেও বিন্দুমাত্র মেজাজ হারাননি আর্জেন্টাইন জাদুকর। বরং হাসিমুখে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তাদের জন্য, যারা জীবনের শ্রেষ্ঠ মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ব্যাকুল হয়ে পড়েছিলেন। প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের এই ‘ফ্যানবয়’ মুহূর্তগুলো দেখে মনে হচ্ছিল, হার-জিতের চেয়ে মেসির সাথে একটি ছবি পাওয়াই ছিল তাদের জন্য বড় পুরস্কার।

মাঠের পারফরম্যান্স নিয়ে স্কালোনি যতই অসন্তুষ্ট হোন না কেন, লা বোম্বোনেরার সেই মুহূর্তগুলো আবারও বুঝিয়ে দিল- মাঠে লিওনেল মেসি থাকা মানেই তা শুধু একটি ম্যাচ নয়, বরং এক মহোৎসব।

তথ্যসূত্র: গোল ডটকম

এআরএস
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর