ব্রাজিলের ইনজুরি তালিকায় এবার যুক্ত হলেন মিলিতাও

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম

বিশ্বকাপের আগে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ব্রাজিল। এবার, ব্রাজিলিয়ান রক্ষণভাগের স্তম্ভ এদের মিলিতাওয়ের ইনজুরির খবরে কাঁপছে ফুটবল বিশ্ব। হ্যামস্ট্রিং ইনজুরির কবলে পড়ে রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডারের ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ এখন চরম অনিশ্চয়তার মুখে। রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় দলের ঘনিষ্ঠ সূত্রগুলো রয়টার্সকে নিশ্চিত করেছে, মিলিতাওয়ের এই চোট বেশ গুরুতর।

গত মঙ্গলবার আলাভেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ের ম্যাচে প্রথমার্ধের ঠিক আগমুহূর্তে একটি চ্যালেঞ্জের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন মিলিতাও। সঙ্গে সঙ্গেই তিনি মাঠ ছাড়ার সংকেত দেন। যদিও ম্যাচ শেষে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেছিলেন, কিন্তু পরবর্তীতে এমআরআই স্ক্যান রিপোর্টে পেশির গভীর চোট ধরা পড়ে।

স্প্যানিশ রেডিও 'কোপ' প্রথম জানায়, মিলিতাওয়ের চোট মূলত গত ডিসেম্বরে হওয়া ইনজুরিরই পুনরাবৃত্তি। যদি এই চোটের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তবে ৫০ দিনেরও কম সময় বাকি থাকা বিশ্বকাপে তাঁর খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। রয়টার্স বেশ কয়েকটি সূত্রের মাধ্যমে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। গত কয়েক মৌসুমে মিলিতাও একের পর এক চোটে জর্জরিত হয়েছেন, যার মধ্যে টানা দুই বছর মাংসপেশী ছিঁড়ে যাওয়ার মতো ক্যারিয়ার-হুমকি দেওয়া ইনজুরিও ছিল।

২৮ বছর বয়সী এই সেন্টার ব্যাক এখন এক উদ্বেগজনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আগামী সোমবার রিয়াল মাদ্রিদের চিকিৎসকদের অধীনে তাঁর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেই পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে যে তাঁর অস্ত্রোপচার লাগবে কি না। সোমবারই আনুষ্ঠানিকভাবে জানানো হবে মিলিতাও বিশ্বকাপে ব্রাজিলের হলুদ জার্সি গায়ে জড়াতে পারবেন কি না।

বিশ্বকাপের আগে রদ্রিগো এবং এস্তেভাওয়ের পর মিলিতাওয়ের এই সম্ভাব্য ছিটকে পড়া ব্রাজিল দলের রক্ষণে বড় এক শূন্যতা তৈরি করবে। কোচ কার্লো আনচেলত্তির রক্ষণভাগের পরিকল্পনার অন্যতম প্রধান অস্ত্র ছিলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। এখন দেখার বিষয়, সোমবারের রিপোর্ট মিলিতাও এবং সেলেসাও ভক্তদের জন্য কোনো মিরাকল বয়ে আনে কি না।

এআরএস
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
ফুটবল বিশ্বে ফের এক রোমাঞ্চকর পুনর্মিলনী! ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই ভিড়লেন তাঁর বহু পুরনো ও প্রিয় বন্ধু ফিলিপ কুতিনহো। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
ইরানের বেসামরিক বিমান চলাচল খাতকে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রচেষ্টা ও হুমকিকে একপেশে, অন্যায্য এবং সম্পূর্ণ বেআইনি হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করেছে...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনার বিরুদ্ধে চলমান ৪০ দিনের যুদ্ধে ব্যবহৃত ইরানি সামরিক সামগ্রীর মধ্যে একটি বিশেষ ড্রোন পশ্চিমা আকাশ প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রয়োজনীয় গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রের মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে, এমন দাবি ও জল্পনা-কল্পনাকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর