অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন হামেস রদ্রিগেজ

আপডেট : ১২ মে ২০২৬, ০৩:৪৫ পিএম

বিশ্বকাপের পর কলম্বিয়ান ফুটবলের পোস্টার বয় হামেস রদ্রিগেজ বুট জোড়া তুলে রাখবেন, এমন গুঞ্জনে গত কয়েকদিন ধরে ফুটবল পাড়া ছিল উত্তাল। তবে, ভক্তদের আশ্বস্ত করে এই তারকা মিডফিল্ডার স্পষ্ট জানিয়ে দিলেন, এখনই অবসরে যাওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই। বরং আরও কয়েক বছর মাঠ কাঁপানোর সামর্থ্য তাঁর রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।

বর্তমানে মেজর লিগ সকারের দল মিনেসোটা ইউনাইটেডের হয়ে খেলছেন হামেস। মেক্সিকোর ক্লাব লিওন থেকে সংক্ষিপ্ত সফরের পর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সম্প্রতি অস্টিন এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে বদলি হিসেবে নেমে জোড়া অ্যাসিস্ট করে নিজের জাত চিনিয়েছেন তিনি।


মিনেসোটার সাথে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ বিশ্বকাপের আগেই শেষ হতে যাচ্ছে। যদিও ক্লাবের কাছে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে, তবে শোনা যাচ্ছিল বিশ্বকাপের পর তিনি আর ফিরবেন না। এই খবরটিই মূলত তাঁর অবসরের জল্পনাকে উস্কে দেয়।

অবসরের এই খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন হামেস রদ্রিগেজ। অস্টিনের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেন, আমি জানি না এই কথা কে ছড়িয়েছে। সম্ভবত কলম্বিয়ার কিছু সংবাদমাধ্যম শুধু ভিউ বা লাইক পাওয়ার জন্য এসব করছে। তাদের উচিত খবর প্রকাশের আগে সঠিক তথ্য জেনে নেওয়া। আমি কতদিন খেলব, তা কেবল আমিই জানি।

হামেস আরও যোগ করেন, তিনি আগেভাগেই সবাইকে জানিয়ে দেবেন কবে ফুটবল ছাড়বেন। তবে তাঁর হাতে আরও কয়েক বছর সময় রয়েছে। এসব মিথ্যা খবরে ভক্তরা বিভ্রান্ত হওয়ায় তিনি বেশ ব্যথিত।

২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে হামেস রদ্রিগেজের ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ আসর। লাতিন আমেরিকার বাছাইপর্বে এবার ৭টি অ্যাসিস্ট করে তিনি সবার শীর্ষে রয়েছেন, যা প্রমাণ করে যে ৩৪ বছর বয়সেও তাঁর সৃজনশীলতা বিন্দুমাত্র কমেনি।


২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ৬ গোল করে ‘গোল্ডেন বুট’ জয় করেছিলেন হামেস। তাঁর জাদুকরী পারফরম্যান্সেই কলম্বিয়া সেবার প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পেরেছিল। আগামী মাসে শুরু হতে যাওয়া এই বিশ্বমঞ্চে আবারও কলম্বিয়ার স্বপ্ন সারথি হয়ে মাঠে নামবেন তিনি।

হামেস রদ্রিগেজের এই বক্তব্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কলম্বিয়ান সমর্থকরা। তাঁর মতো শৈল্পিক ফুটবলার আরও কিছুদিন মাঠে থাকুন, এটাই ফুটবল প্রেমীদের চাওয়া। এখন দেখার বিষয়, ২০২৬ বিশ্বকাপে নিজের সোনালী ফর্মের পুনরাবৃত্তি ঘটিয়ে সমালোচকদের তিনি আর কী কী জবাব দেন।

আরবিএস
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অফিসিয়াল ম্যাচের মাহেন্দ্রক্ষণ চলে এসেছে। আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোর...
ফুটবলের সবুজ গালিচায় অর্জনের সমস্ত রেকর্ড নিজের নামে লিখে এবার নামের পাশে ‘ডক্টর’ খেতাব জুড়তে যাচ্ছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি! খেলার মাঠে অজস্র ট্রফি আর আটটি ব্যাললন ডি'অর জয়ের পর...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর