অভিজ্ঞতা আর তারুণ্যের টানাপোড়েনে স্বাগতিক মেক্সিকো

আপডেট : ০১ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম

বিগত দুই দশক ধরে ফুটবল বিশ্বকাপকে নিজের ব্যক্তিগত থিয়েটার বা নাট্যমঞ্চ বানিয়ে রেখেছেন মেক্সিকান গোলরক্ষক গুইলার্মো ওচোয়া। তবে সময়ের বিবর্তনে এই অভিজ্ঞ বাঘা গোলরক্ষক এখন কেবল স্কোয়াডের একজন সদস্য নন, বরং মেক্সিকো ফুটবল দলের 'স্মৃতি বনাম নতুনত্বের' এক জটিল প্রতীক হয়ে উঠেছেন।

বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক মেক্সিকো ঘরের মাঠে তাদের গ্রুপ 'এ'-এর অভিযান শুরু করতে যাচ্ছে। ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের পর গুয়াদালাহারায় দক্ষিণ কোরিয়া এবং মেক্সিকো সিটিতে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে তারা। ঘরের মাঠে খেলা হওয়ায় দলের প্রতিটি নির্বাচন এবং প্রধান কোচ হাভিয়ের আগুইরের দল পুনর্গঠনের প্রজেক্ট এখন তীব্র আতশিকাচের নিচে।

বিশ্বমঞ্চে ওচোয়ার উপস্থিতি শুধুই আবেগের ওপর দাঁড়িয়ে নেই, তার পেছনে রয়েছে অকাট্য যুক্তি। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে তার অতিমানবীয় সব সেভ কিংবা কাতারে পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি ঠেকিয়ে দেয়া, এসব কীর্তি তাকে মেক্সিকোর ফুটবলের সমার্থক বানিয়ে তুলেছে। ইতিমধ্যে পাঁচটি বিশ্বকাপের স্কোয়াডে থাকা এবং গত তিনটি আসরে মূল একাদশে খেলা ওচোয়া এখনো এল ত্রি’দের অন্যতম নির্ভরযোগ্য সেনাপতি, যার আন্তর্জাতিক স্তরে নেতৃত্ব দেয়ার প্রমাণিত ক্ষমতা রয়েছে।

কোচ আগুইরের এই অভিজ্ঞতার ওপর মেক্সিকোর মূল কাঠামো দাঁড়িয়ে আছে। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের এডসন আলভারেজ মাঝমাঠে নেতৃত্ব দিচ্ছেন, ফুলহ্যামের রাউল জিমেনেজ আক্রমণভাগে অভিজ্ঞতার দিকনির্দেশনা দিচ্ছেন, আর রক্ষণভাগে জোহান ভাস্কেজ ও সিজার মন্তেসের মতো পরীক্ষিত ডিফেন্ডাররা তৈরি করছেন এক দুর্ভেদ্য দেয়াল।

তবে মেক্সিকোর ফুটবল মহলে এখন সবচেয়ে বেশি শোরগোল হচ্ছে নিচ থেকে উঠে আসা তরুণ তুর্কিদের নিয়ে। মাত্র ১৭ বছর বয়সী টিজুয়ানার অ্যাটাকিং মিডফিল্ডার গিলবার্তো মোরা এই মুহূর্তে মেক্সিকান ফুটবলের ভবিষ্যৎ আশার আলো। তার পাশাপাশি চিভাসের ২৩ বছর বয়সী স্ট্রাইকার আরমান্দো 'হোরমিগা' গঞ্জালেজ ঘরোয়া লিগের দুর্দান্ত ফর্ম নিয়ে আক্রমণভাগে ভিন্ন ধারার ধার বাড়াচ্ছেন। আবার লিগা এমএক্স-এর বাইরে থেকে সিয়াটল সাউন্ডার্সের ২০ বছর বয়সী মিডফিল্ডার ওবেদ ভার্গাস যোগ করছেন নতুন বিকল্প।

অভিজ্ঞতা আর তারুণ্যের মিশ্রণই এখন মেক্সিকোর অন্দরে এক মনস্তাত্ত্বিক টানাপোড়েন তৈরি করেছে। ঘরের মাঠের আকাশচুম্বী চাপ ও বাইরের শোরগোল সামলাতে ওচোয়া ও অন্য অভিজ্ঞরা ঢাল হিসেবে কাজ করতে পারেন; অন্যদিকে তরুণরা দলে যোগ করতে পারেন গতি, উচ্চাকাঙ্ক্ষা এবং এই বিশ্বাস যে, বিশ্বকাপ শুধু একটি চেনা প্রজন্মের বিদায়ী সফর বা 'ফেয়ারওয়েল ট্যুর' নয়, বরং নতুন শুরুর গল্প।

কোচ হাভিয়ের আগুইরের সামনে এখন মূল চ্যালেঞ্জ হলো আবেগে না ভেসে দলে ভারসাম্য বজায় রাখা। অতিরিক্ত সাবধানী হতে গেলে দল পুরোনো চেনা ছকে আটকে পড়ার ঝুঁকিতে পড়বে, আবার রাতারাতি অতিরিক্ত তারুণ্যের ওপর ভরসা করলে আন্তর্জাতিক ফুটবলের কঠিন চাপের মুখে অনভিজ্ঞরা খেই হারিয়ে ফেলতে পারে। মেক্সিকোর সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে এই দুই প্রজন্মকে এক সুতোয় বাঁধার ওপর, যাতে বড় মঞ্চ সামলানোর মতো অভিজ্ঞতাও থাকে, আবার ম্যাচের ভাগ্য এক নিমেষে বদলে দেওয়ার মতো তরুণ রক্তও মজুদ থাকে।

এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর