ফুটবলারদের ভিসা দিলেও কর্মকর্তাদের আটকে দিল আমেরিকা

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৯:৩০ এএম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ঠিক এই মুহূর্তে মাঠের বাইরে চরম কূটনৈতিক ও রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ল ইরান ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। ইরান ফুটবল দলের খেলোয়াড়দের মার্কিন ভিসা দেয়া হলেও, দলের মূল চালিকাশক্তি তথা গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ও সাপোর্টিং স্টাফদের ভিসা দেয়নি ওয়াশিংটন। আমেরিকার এমন ‘বৈষম্যমূলক’ আচরণের বিরুদ্ধে শনিবার তীব্র ক্ষোভ উগরেছে তেহরান।

বিশ্বকাপকে সামনে রেখে গত ১৮ মে থেকে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট শহর আনতালিয়াতে অনুশীলন ক্যাম্প করছিল ইরানি দল। দীর্ঘ অনিশ্চয়তার পর শুক্রবার গভীর রাতে খেলোয়াড়দের ভিসা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন তুরস্কে নিযুক্ত মার্কিন দূত টম বারাক। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় আঙ্কারার মার্কিন দূতাবাসের প্রশংসা করে তিনি জানান, ইরানি ফুটবলারদের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে।

মার্কিন দূতের এই বার্তার পর শনিবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্কে অবস্থিত ইরানি দূতাবাস। মার্কিন রাষ্ট্রদূতের পোস্টের জবাবে তারা ক্ষোভ প্রকাশ করে লেখে, আপনারা কেন এটা বলছেন না, দলের একটি বড় অংশের ম্যানেজার, নির্বাহী কর্মকর্তা, টেকনিক্যাল উপদেষ্টা এবং অন্যদের ভিসা দেওয়া হয়নি? অথচ তাঁরা যে কোনো ফুটবল দলের একটি অবিচ্ছেদ্য অংশ। আপনারা ইরান জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে ইচ্ছাকৃত এবং বৈষম্যমূলক আচরণকে এখন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন।

ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি, মার্কিন ভিসা না পাওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন স্বয়ং ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ, ডিরেক্টর মেহদি খারাতি, ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হেদায়েত মোম্বিনি এবং মিডিয়া ডিরেক্টর মহসেন মোতামেদকিয়া।

Iran Team Practice
মেক্সিকো যাত্রা ও ফিফার দ্বারস্থ হওয়ার ঘোষণা:
ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ভিসা না পাওয়া সত্ত্বেও এই স্টাফরা দলের সাথেই শনিবার তুরস্ক ছেড়ে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখান থেকেই মার্কিন ভিসা পাওয়ার চেষ্টা চালিয়ে যাবেন।

এদিকে, এই ঘটনার পর একটি কড়া আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে ইরান ফুটবল ফেডারেশন। আমেরিকার এই আচরণকে ‘আন্তর্জাতিক ক্রীড়া আইনের পরিপন্থী’ আখ্যা দিয়ে তারা ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে নালিশ জানানোর ঘোষণা দিয়েছে।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মার্কিন সরকার জাতীয় দলের বিরুদ্ধে তাদের শত্রুতামূলক আচরণ অব্যাহত রেখে এই সম্পূর্ণ অরাজনৈতিক ও বৈষম্যমূলক সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টি নিয়ে আমাদের ফুটবল ফেডারেশন অবশ্যই ফিফার দ্বারস্থ হবে। একটি দায়িত্বশীল সংস্থা হিসেবে ফিফার কর্তব্য হলো ইরান দলের এই ম্যানেজার, টেকনিক্যাল ও নির্বাহী কর্মকর্তাদের ভিসার বিষয়টি নিশ্চিত করা, কারণ জাতীয় দলের জন্য এই মুহূর্তে তাঁদের উপস্থিতি অত্যন্ত জরুরি। তবে এই বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনও কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এআরএস
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের আগুনে এবার নতুন করে ঘি ঢাললেন ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর