যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক চুক্তি সই, খুলছে হরমুজ প্রণালী

আপডেট : ১৮ জুন ২০২৬, ০১:২১ পিএম

দীর্ঘদিনের চরম উত্তেজনা ও সামরিক বৈরিতার অবসান ঘটিয়ে অবশেষে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে জি৭ শীর্ষ সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পরবর্তীতে তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তিতে সই করেন। ১৪ দফার এই দ্বিপক্ষীয় চুক্তির মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। এই সমঝোতা আগামী ৬০ দিনের মধ্যে দুই দেশকে একটি চূড়ান্ত ও পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ করেছে।

১৪ দফার এই অন্তর্বর্তীকালীন চুক্তিটি সইয়ের সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে। এর ফলে দুই দেশের সামনে এখন নতুন কিছু বাধ্যবাধকতা এবং অর্থনৈতিক রূপরেখা তৈরি হয়েছে। সেগুলো হলো-

এই প্রাথমিক চুক্তিটি সই হওয়ার পর আগামী ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে একটি চূড়ান্ত ও পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে হবে।

আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য অবিলম্বে উন্মুক্ত করা হবে।

মার্কিন প্রশাসন ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেবে। একই সঙ্গে মার্কিন ট্রেজারি বিভাগ বিশেষ ছাড়পত্র জারি করবে, যার ফলে ইরান আন্তর্জাতিক বাজারে পুনরায় অবাধে অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি করতে পারবে।

যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক অংশীদারদের সহযোগিতায় অন্তত ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের একটি বিশেষ তহবিল গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইরনা’ ইতিমধ্যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চুক্তি সইয়ের ছবি প্রকাশ করেছে। ছবিতে পেজেশকিয়ানকে ফারসি ভাষায় লেখা একটি নথি হাতে ধরে থাকতে দেখা যায়, যার নিচে তার এবং ট্রাম্পের সই দৃশ্যমান।

এই চুক্তির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো এটি লেবাননসহ মধ্যপ্রাচ্যের সমস্ত ফ্রন্টে চলমান সামরিক অভিযানের অবসান ঘটিয়েছে, যেখানে সম্প্রতি ইসরাইল লাগাতার হামলা চালিয়ে যাচ্ছিলো।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে চুক্তির একটি অনুলিপি ইসরাইলের কাছে পাঠানো হয়েছে। তবে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের সমালোচনা করে ট্রাম্প মন্তব্য করেছেন, ‘তারা (ইসরাইল সামরিকভাবে) আরও ভালো করতে পারতো।

৮০০ শব্দের এই ১৪-দফা পরিকল্পনাটি কার্যকর হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং বৈশ্বিক অর্থনৈতিক স্থীতিশীলতা ফিরে আসবে বলে আশা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

একাত্তর/এসি
পঞ্চাশ বছর পর ঠিক একই সময়ে তেহরানের রাতের আকাশে দেখা মিলল রহস্যময় উড়ন্ত বস্তুর, যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে দেখা গেছে,...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নতুন করে এক ধ্বংসাত্মক মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন চুক্তিতে আসার কড়া বার্তা দিয়ে নেতৃত্ব উৎখাত ও অর্থনৈতিক...
চলমান মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যেই ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার দাবি জোরালো হচ্ছে। এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসতে এবার দেশটির পার্লামেন্টে বিল জমা...
হরমুজ প্রণালীর সার্বিক কৌশলগত নিয়ন্ত্রণ এখনও ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফাজল শেকারচি। শনিবার...
ব্যয় সাশ্রয় এবং দেশের পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। একই সঙ্গে বোয়িং কেনা,...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...
পটুয়াখালী জেলা মডেল মসজিদের পেশ ইমামের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা ধর্ষণের চেষ্টার মামলা করে নিজেই ফেঁসে গেছেন জাহানারা বেগম নামে এক নারী। আদালতের নির্দেশে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমানসহ ৩৫ জন সফরসঙ্গী নিয়ে স্থানীয় সময় সোমবার বিকেল ছয়টার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর