এমবাপে-দেম্বেলেদের আরও ক্ষুরধার দেখতে চান দেশম

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম

চলমান ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ১৪টি গোল করে গোলবন্যার রেকর্ড গড়েছে ফ্রান্স। কিন্তু তাতেও মন ভরছে না ফরাসি সেনাপতি দিদিয়ে দেশমের! বৃহস্পতিবার বোস্টনে মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের মহাযুদ্ধের আগে বুধবার সংবাদ সম্মেলনে এসে নিজের শিষ্যদের গোলমুখে আরও বেশি ‘নিষ্ঠুর’ এবং দক্ষ হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

চার বছর আগে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে এই মরক্কোকেই কাঁদিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। তবে দেশম ভালো করেই জানেন, এবারের মরক্কো আর সেই আগের মতো ‘চমক’ দেখানোর জন্য খেলতে আসা কোনো আন্ডারডগ দল নয়; বরং বুকভরা আত্মবিশ্বাস নিয়ে সরাসরি বিশ্বজয়ের মিশন নিয়ে আসা এক ভয়ঙ্কর প্রতিপক্ষ।


কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, মাইকেল অলিস এবং ব্র্যাডলি বারকোলার মতো তারকাদের নিয়ে গড়া ফ্রান্সের আক্রমণভাগকে এই বিশ্বকাপের সবচেয়ে বিপজ্জনক ফরোয়ার্ড লাইন বলা হচ্ছে। তবে, শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে এমবাপের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানের এক ঘামঝরানো জয় নিয়ে মাঠ ছেড়েছিল ফরাসির দল। টুর্নামেন্টে এমবাপের গোলসংখ্যা এখন ৭টি, যা আর্জেন্টিনার লিওনেল মেসির (৮ গোল) ঠিক পরেই।

দলের এই গোলবন্যা সত্ত্বেও ফরোয়ার্ডদের কার্যকারিতা নিয়ে দেশম বলেন, আক্রমণভাগে আমাদের আরও অনেক বেশি দক্ষ হতে হবে। কখনো দেখা যায় আমরা ছয়টি সুযোগ পেয়ে মাত্র দুটি গোল করছি, আবার কখনো দুটি সুযোগের দুটোই কাজে লাগাচ্ছি। সুযোগ নষ্টের এই বিলাসিতা এবার বন্ধ করতে হবে। আক্রমণ ও রক্ষণ, দুই বিভাগেই মরক্কোর বিশ্বমানের শক্তি রয়েছে।


গ্রুপ পর্ব অনায়াসে পার করে নক-আউটে নেদারল্যান্ডস এবং সহ-আয়োজক কানাডাকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে মরক্কো। মরক্কোর এই রুদ্ররূপ দেখে বেশ সতর্ক দেশম। প্যারাগুয়ের সাথে তাদের তুলনা করতে নারাজ এই ফরাসি কোচ।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মরক্কো আর প্যারাগুয়ের খেলার ধরন সম্পূর্ণ আলাদা। এরা কিছু দিন আগেই আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনাল খেলেছে। এদের দলে একাধিক বিশ্বমানের ম্যাচ উইনার আছে। ওরা এখানে শুধু অংশ নিতে আসেনি, এসেছে বিশ্বকাপ জিততে। এই দুর্দান্ত দলটির বিরুদ্ধে লড়তে আমাদের সেরাটা উজাড় করে দিতে হবে।

ম্যাচের আগে ফরাসি শিবিরে ইনজুরি আর নিষেধাজ্ঞার নাটকও জমে উঠেছে। পেশির চোটের কারণে প্যারাগুয়ে ম্যাচে মাঠের বাইরে থাকা রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি সুস্থ হয়ে উঠছেন এবং বুধবার তার অনুশীলনে নামার কথা রয়েছে। তবে তিনি শুরুর একাদশে থাকবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা রাখলেন দেশম।


অন্য দিকে, প্যারাগুয়ে ম্যাচে অলিসের দেখা বিতর্কিত হলুদ কার্ড বাতিলের আবেদন ফিফা সরাসরি ‘খারিজ’ করে দিয়েছে। মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের এক ম্যাচের নিষেধাজ্ঞা যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ফিফা রাতারাতি মওকুফ করে দিয়েছিল, সেখানে ফ্রান্সের যুক্তিযুক্ত আপিল ফিফা নাকচ করায় ফরাসি শিবিরে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এই হলুদ কার্ড বহাল থাকায় মরক্কোর বিরুদ্ধে অলিসকে খেলতে হবে চরম সতর্কতায়, কারণ আরেকটি কার্ড দেখলেই কপাল পুড়বে তার, মিস করবেন সেমিফাইনাল! মাঠের লড়াইয়ের আগেই মাঠের বাইরের এই মনস্তাত্ত্বিক যুদ্ধ বৃহস্পতিবারের ম্যাচটিকে এক চরম রোমাঞ্চে ঠাসা লড়াইয়ে পরিণত করেছে!

একাত্তর/এআরএস
বোস্টনের জিলেট স্টেডিয়ামে রাত ২টায় এক মহাকাব্যিক ব্লকবাস্টার লড়াই! বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী- ফ্রান্স এবং মরক্কো। চার...
বিশ্বকাপ মানেই শুধু ফুটবলারদের লড়াই নয়, এটি একটি দেশের জাতীয় আত্মপরিচয়, মনন এবং ফুটবল সংস্কৃতির চূড়ান্ত বহিঃপ্রকাশ। আর এই কারণেই বড় বড় ফুটবল পরাশক্তিগুলো সবসময় বিদেশি কোচের অধীনে খেলতে তীব্র অনীহা...
শেষ ষোলোর মহারণে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে বিদায় করে দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। পুরো দল এখন উড়ছে চরম আত্মবিশ্বাসের ভেলায়। কিন্তু আগামী শনিবার শেষ...
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহাযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মাঠের বাইরের বড় এক অদ্ভুত সমীকরণ নিয়ে তোলপাড় চলছে ফুটবল বিশ্বে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার শুধু কাতার বিশ্বকাপের...
বিশ্বের বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার ওপরের দিকে অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশকে সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে তিনি...
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান ফিরে আসার রায়ে জনআকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ...
সমাজে যেকোনো মানুষকে হেয় প্রতিপন্ন করার আগে তথ্যের সত্যতা যাচাই-বাছাই করা উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, একটি গণমাধ্যমে...
বোস্টনের জিলেট স্টেডিয়ামে রাত ২টায় এক মহাকাব্যিক ব্লকবাস্টার লড়াই! বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী- ফ্রান্স এবং মরক্কো। চার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর