রদ্রির অবিশ্বাস্য দাম, চলছে ত্রিমুখী লড়াই!

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:৩০ এএম

২০২৬ বিশ্বকাপে স্পেনের হয়ে দ্যুতি ছড়িয়ে আসরের সেরা খেলোয়াড়- গোল্ডেন বলের পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন ৩০ বছর বয়সী মিডফিল্ডার রদ্রি। ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী এই স্প্যানিশ তারকাকে কেন্দ্র করে এখন গোটা ফুটবল বিশ্বে শুরু হয়েছে টানটান উত্তেজনা।

ম্যানচেস্টার সিটির এই মূল কাণ্ডারিকে ছিনিয়ে নিতে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মেইনের- পিএসজি’র মধ্যে শুরু হয়েছে এক তুমুল ত্রিমুখী লড়াই!


স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ এক চমকপ্রদ প্রতিবেদনে জানিয়েছে, ২০২৭ সালের গ্রীষ্মে রদ্রির চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি থাকলেও, তাঁকে ছাড়তে অন্তত ৮০ মিলিয়ন ইউরো (প্রায় ৮ কোটি ইউরো) দাবি করছে ম্যানচেস্টার সিটিতে। বিশ্বকাপে তাঁর অনবদ্য পারফরম্যান্সের সুযোগ নিয়ে সিটি কর্তৃপক্ষ যে এক কড়াও ছাড় দিতে রাজি নয়, এই চড়া দাম হাঁকিয়ে সেটাই স্পষ্ট করে দেওয়া হলো।

দলবদলের বাজার গরম হতে সময় নেয়নি! ফরাসি চ্যানেল 'আরএমসি স্পোর্ট'-এর খবর অনুযায়ী, এতদিন কেবল রিয়াল মাদ্রিদের সাথেই রদ্রির নাম জড়ালেও এখন আনুষ্ঠানিকভাবে এই দৌড়ে পা বাড়িয়েছে বার্সেলোনা ও পিএসজি। ইতালিয়ান দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর মতে, রিয়াল মাদ্রিদের দিওমান্দে ট্রান্সফারের জবাবেই পিএসজি সরাসরি রদ্রিকে ছিনিয়ে নেওয়ার এই পরিকল্পনা ফেঁদেছে। অন্যদিকে, স্প্যানিশ মিডিয়ায় রিয়ালের ভূমিকা নিয়ে নানা গুঞ্জন, কেউ বলছেন লস ব্ল্যাঙ্কোসরা তাঁকে পেতে মরিয়া, আবার কেউ বলছেন স্বয়ং রদ্রিই নাকি মাদ্রিদে ফেরার জন্য চাপ দিচ্ছেন!


ইউরোপের তিন পরাশক্তির এমন চোখধাঁধানো আগ্রহের মাঝেও হাত গুটিয়ে বসে নেই ম্যানচেস্টার সিটি। রদ্রিকে ধরে রাখতে বিশাল অঙ্কের বেতনের প্রস্তাব দিয়ে চুক্তি বাড়ানোর কাজ শুরু করেছে তারা। তবে একই সাথে রদ্রি দল ছাড়লে কী হবে, সেই পরিকল্পনাও সেরে রাখছে সিটিজেনরা। মিডফিল্ডের বিকল্প হিসেবে ইতিমধ্যেই বার্সেলোনার উদীয়মান তারকা মার্ক বের্নালের ওপর নজর রাখছে তারা।

অবশ্য শেষ সিদ্ধান্তটা সম্পূর্ণ রদ্রির হাতেই। মোটা অঙ্কের বেতনে ম্যানচেস্টার সিটিতে থেকে যাওয়া, নিজ দেশের লা লিগায় ফেরা, নাকি পিএসজির হয়ে নতুন এক চ্যালেঞ্জ নেওয়া—রদ্রির এই এক সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে চলতি গ্রীষ্মের সবচেয়ে বড় ও আকর্ষণীয় দলবদল!

তথ্যসূত্র: গোল ডটকম

এআরএস
মাঠে গোল করে উল্লাসে মেতে ওঠা, পরমুহূর্তেই রেফারি লাল কার্ড উঁচিয়ে ধরা- এমন নাটকে হয়তো সিনেমাকেও হার মানায়! ম্যাচের উত্তেজনায় প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রিয়াল...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ও হাই-ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের এই মহারণে...
ইস্তাম্বুলের আলী সামি ইয়েন স্টেডিয়ামের অগ্নিগর্ভ পরিবেশে প্রথমার্ধের কঠিন সময় পেছনে ফেলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর